নিজেদের শক্তি প্রদর্শনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাথার ওপর দিয়ে নিজেদের বি-২ বোমারু বিমান উড়িয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আলাস্কায় যান পুতিন। তিনি বিমানবন্দরে বিমান থেকে নেমে ট্রাম্পের সঙ্গে হাত মেলান। এরপর দুজন একসঙ্গে এগিয়ে আসছিলেন। তখনই শক্তিশালী বি-২ বোমারু উড়ে যায়।
যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকে বসেছিলেন। কয়েক ঘণ্টা স্থায়ী এ বৈঠককে ‘ইতিবাচক’ হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। তবে তাদের বৈঠক শেষে কোনো ধরনের চুক্তি বা যুদ্ধ থামানোর ঘোষণা আসেনি। ট্রাম্প অবশ্য জানিয়েছেন, তাদের মধ্যে যে আলোচনা হয়েছে সেটির মাধ্যমে চুক্তি করা সম্ভব। তবে যুদ্ধ বন্ধের চুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত ইউক্রেন এবং ইউরোপকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইউক্রেন রাশিয়ার সঙ্গে ভূখণ্ড বিনিময়ে রাজি হবে কি না, তা ইউক্রেনের সিদ্ধান্ত। তবে কিছু একটা ফল আসবেই। সূত্র: আল জাজিরা
অবরুদ্ধ গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিশ্বের অন্যতম সুখী দেশ নরওয়ে। দেশটির রাজধানী অসলোর কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে—ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নরওয়েতে প্রবেশ করলেই তাকে গ্রেপ্তার করা হবে। বুধবার (১৩ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।
ইসরায়েলের কট্টর-ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ দীর্ঘদিনের স্থগিত বসতি স্থাপনের একটি প্রকল্প শুরুর ঘোষণা দিয়েছেন। পশ্চিম তীরকে পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন করে ফেলবে- এমন প্রকল্পকে তার দপ্তর বলছে, এটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের ধারণাকে সমাহিত করবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিকে এতদিন কেবল বিশ্বজুড়ে বাণিজ্য ঘাটতি কমানোর একটি হাতিয়ার হিসেবে দেখা হতো। কিন্তু সম্প্রতি 'দ্য ওয়াশিংটন পোস্ট' পত্রিকার হাতে আসা কিছু ফাঁস হওয়া সরকারি নথি সেই ধারণাকে পুরোপুরি পাল্টে দিয়েছে।
ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজি না হলে তাকে “অত্যন্ত গুরুতর পরিণতি” ভোগ করতে হবে। এমন হুঁশিয়ারিই উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘বৃহত্তর ইসরায়েল’ পরিকল্পনায় তিনি ‘ঐতিহাসিক ও আধ্যাত্মিক’ এক মিশনে রয়েছেন। এই পরিকল্পনায় ফিলিস্তিনি রাষ্ট্রের নির্ধারিত অঞ্চল ছাড়াও বর্তমান জর্দান ও মিসরের কিছু অংশ অন্তর্ভুক্ত থাকতে পারে।
গাজায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৭৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। হাসপাতাল সূত্রে এমনটি জানা গেছে। একই সময়ে অনাহারে আরও দুজনের প্রাণ গেছে। সূত্র: আল জাজিরা মঙ্গলবার নিহতদের মধ্যে ১৯ জন ত্রাণ প্রত্যাশী ছিলেন। এদিন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্যসহ ২৬টি দেশ যৌথ বিবৃতিতে গাজার ‘অকল্পনীয় মাত্রার’ দুর্ভোগের নিন্দা জানিয়ে চলমান দুর্ভিক্ষ ঠেকাতে ও পরিস্থিতি ফিরিয়ে আনতে জরুরি পদক্ষেপের আহ্বান জানায়।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইসরায়েল ও রাশিয়াকে সতর্ক করে জানিয়েছেন, সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতার বিশ্বাসযোগ্য প্রমাণ অব্যাহত থাকলে আগামী বছর তাদের সশস্ত্র বাহিনী জাতিসংঘের কালো তালিকায় উঠতে পারে। নিরাপত্তা পরিষদে জমা দেওয়া প্রতিবেদনে তিনি জানান, ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি বন্দিদের যৌনাঙ্গে সহিংসতা, জোরপূর্বক নগ্ন করে রাখা ও অপমানজনক পোশাক তল্লাশির অভিযোগ রয়েছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে গাজায় মোট প্রাণহানির সংখ্যা প্রায় ৬১ হাজার ৬০০ জনে পৌঁছে গেছে।
পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের স্বাধীনতাকামী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং গোষ্ঠীটির সামরিক শাখা মাজিদ ব্রিগেডকে সন্ত্রাসী গোষ্ঠীর তকমা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (১১ আগষ্ট) এক বিবৃতিতে এ তথ্য জানায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৬৯ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩৬২ জন। এ দিন সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিহারে ভোটার তালিকা সংশোধন ও ‘ভোট চুরি’র প্রতিবাদে সোমবার (১১ আগস্ট) নির্বাচন কমিশন কার্যালয়ের পথে আটক হওয়া বিরোধী দলের সব সংসদ সদস্যকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। আটক করার প্রায় দুই ঘণ্টা পর ছাড়া পান তারা।