নিজেদের কৌশলগত সামরিক সক্ষমতা প্রদর্শনের জন্য ‘অগ্নি ৫’ নামের মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। বুধবার (২০ আগস্ট) এ পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ সমস্ত অপারেশনাল এবং কারিগরি প্যারামিটার যাচাই করেছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিন গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৩০ জন।
লিপুলেখ পাসের মাধ্যমে ভারত-চীনের বাণিজ্য পুনরায় চালু করার বিরুদ্ধে নেপালের বক্তব্য পুরোপুরি খারিজ করে দিয়েছে ভারত সরকার। উল্লেখ্য, কাঠমান্ডু একটি বিবৃতি জারি করে দাবি করেছিল যে লিপুলেখ পাসের দক্ষিণ দিকে অবস্থিত কালপানি অঞ্চলটি নেপালের অবিচ্ছেদ্য অংশ।
ভারতের মাটিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় অবিলম্বে বন্ধ করতে দিল্লিকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। বুধবার (২০ আগস্ট) এক বিবৃতিতে এ অনুরোধ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তাৎক্ষণিক পাল্টা জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানিয়েছে, দেশটিতে আওয়ামী লীগ সমর্থিতদের দ্বারা বাংলাদেশ বিরোধী কোনো কার্যকলাপ সম্পর্কে অবগত নয় তারা। বরং, ভারত তাদের মাটিতে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না।
মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর বৈঠকের পর ভারত ও চীনের মধ্যে সম্পর্ক নতুন গতি লাভ করেছে। দুই দেশের মধ্যে সংলাপ প্রক্রিয়া পুনরায় চালু, সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু এবং বাণিজ্য ও বিনিয়োগের প্রবাহ বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক শুরু হয়েছে। আজ সোমবার নির্ধারিত স্থানীয় সময় দুপুর ১ টা ১৫ মিনিটে শুরু হয়েছে এ বৈঠক।
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকা টাঙানো একটি সাঁজোয়া যান দ্রুতবেগে এগিয়ে যাচ্ছে। চলন্ত অবস্থায় সেটি থেকে গোলা ছোড়ার মুহূর্তের আগুনের ফুলকিও ধরা পড়ে ক্যামেরায়। রুশ প্রচারমাধ্যম আরটি নতুন এই ভিডিওটি প্রকাশ করে দাবি করেছে, এটি একটি মার্কিন নির্মিত এম-১১৩ সাঁজোয়া যান এবং যানটি ইউক্রেনের সামরিক অবস্থানের দিকে ধেয়ে যাচ্ছে।
সোমবার, ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর এবং তাঁর চীনা প্রতিপক্ষ ওয়াং ই-এর মধ্যে নতুন দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকটি দুই দেশের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল করার লক্ষ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। বৈঠকে জয়শঙ্কর বলেন যে দুই দেশের মধ্যেকার মতপার্থক্য কখনোই বিবাদে পরিণত হওয়া উচিত নয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। পুতিন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর আলাস্কায় হওয়া বৈঠক সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চাইলে তাঁর দেশে রাশিয়ার যুদ্ধ থামাতে পারেন। তবে এর বিনিময়ে ইউক্রেনকে ক্রিমিয়া ফিরে পাওয়ার আশা ছেড়ে দিতে হবে, ন্যাটোতে যোগ দিতে পারবে না। আর এটাই হবে শান্তিচুক্তির একটি অংশ। হোয়াইট হাউসে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা আগে ট্রাম্প এ কথা বলেছেন।
কুয়েতে ভেজাল মদ পান করে অন্তত ২৩ জন প্রাণ হারিয়েছেন। মিথানল বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন আরও প্রায় ১৬০ জন। এ ঘটনায় দেশটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দেশটির নিরাপত্তা বাহিনী দেশজুড়ে অভিযান চালিয়ে অন্তত ৬৭ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ভেজাল মদ উৎপাদন ও সরবরাহকারী চক্রের মূল হোতা হিসেবে একজন বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে।
ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে সমঝোতায় যাওয়া, কারণ “রাশিয়া একটি বিশাল শক্তি, আর তারা (ইউক্রেন) তা নয়”। এমন মন্তব্যই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইসরায়েলের দীর্ঘমেয়াদি অবরোধ ও বিধ্বংসী হামলার কারণে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় কমপক্ষে ১০ লাখ নারী ও কিশোরী ভয়াবহ অনাহারের মুখে পড়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘বৃহত্তর ইসরায়েল’ পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশসহ ৩১টি আরব ও মুসলিম দেশ। এ পরিকল্পনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হিসেবে আখ্যায়িত করেছে তারা।