| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভারত নিজেকে ‘বিশ্বগুরু’ হিসেবে তুলে ধরতে চায়: পাকিস্তানের সেনাপ্রধান

ভারত নিজেকে ‘বিশ্বগুরু’ হিসেবে উপস্থাপন করতে চায় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তিনি বলেছেন, ভারত এমন চেষ্টা করলেও বাস্তবে বিষয়টি এমন কিছু নয়। রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে টাম্পা সিটিতে পাকিস্তানি প্রবাসীদের উদ্দেশে বক্তব্যে এসব কথা বলেন আসিম মুনির।

বিস্তারিত...

পাক সেনাপ্রধানের বিতর্কিত মন্তব্য: 'পারমাণবিক ব্ল্যাকমেইল'-এর বিরুদ্ধে সরব ভারত

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের আমেরিকায় বসে করা মন্তব্যের কড়া নিন্দা জানাল ভারত। এই মন্তব্যগুলিকে "পারমাণবিক ব্ল্যাকমেইলিং" এবং পাকিস্তানের সামরিক নেতৃত্বের "দায়িত্বজ্ঞানহীনতা"র প্রমাণ বলে অভিহিত করেছে নয়াদিল্লি।

বিস্তারিত...

গাজায় ইসরাইলি হামলা চলছেই, নিহত আরও ৬১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৬১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৬৩ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে উপত্যকাটিতে চলা ইসরাইলের গণহত্যামূলক অভিযানে ৬১ হাজার ৪৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার (১০ আগস্ট) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

গাজায় ইসরায়েলের হামলায় আল-জাজিরার ৫ সাংবাদিক নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় আনাস আল-শরীফসহ আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। আল শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে অবস্থিত তাঁবু লক্ষ্য করে হামলা চালানো হামলায় মোট সাতজন নিহত হন। বিষয়টি নিশ্চিত করেন আল-শিফা হাসপাতালের পরিচালক। রোববার (১০ আগস্ট) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বিস্তারিত...

ইউক্রেনকে বাদ দিয়ে শান্তি চুক্তি নয়, ট্রাম্পকে ইউরোপীয় মিত্ররা

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অন্তর্ভুক্ত করে ত্রিপক্ষীয় বৈঠক করতে আগ্রহী। তবে আপাতত রুশ প্রেসিডেন্টের অনুরোধ অনুসারে এটি ট্রাম্প-পুতিন দ্বিপক্ষীয় বৈঠকই থাকছে।

বিস্তারিত...

ভারতের উন্নতি হজম করতে পারছে না যুক্তরাষ্ট্র : ভেঙ্কাইয়া নাইডু

ভারতের উন্নতি হজম করতে পারছে না যুক্তরাষ্ট্র। এমন মন্তব্য করেছেন ভারতের সাবেক উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। তার মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনা বাড়লেও কৌশলগত ও জাতীয় স্বার্থে কোনও আপস করবে না ভারত।

বিস্তারিত...

গাজা দখল পরিকল্পনার প্রতিবাদ জানাল রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (৯ আগস্ট) ইসরায়েলের গাজা শহর দখল পরিকল্পনার নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এটি গাজা উপত্যকায় মানবিক সংকটকে আরও খারাপ করার ঝুঁকি তৈরি করবে। খবর এএফপির।

বিস্তারিত...

ইসরায়েলি বিমানবন্দরসহ তিন স্থাপনায় হুথির ড্রোন হামলা

ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরসহ তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী।

বিস্তারিত...

গাজায় একদিনে নিহত ৭২, মোট প্রাণহানি ছাড়াল ৬০ হাজার ৩০০

শুক্রবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৭২ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩১৪ জন। শুক্রবার সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিস্তারিত...

মোদি সরকারকে পাল্টা বার্তা: “পূর্ব দিক থেকে হামলা চালাবে পাকিস্তান”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক সামরিক হুমকির কড়া জবাব দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) জানায়, ভারতের যেকোনো আগ্রাসনের জবাবে পাকিস্তান এবার একেবারে ভারতের “গভীরে” হামলা চালাবে।

বিস্তারিত...

গাজায় অনাহারে প্রায় ২০০ জনের মৃত্যু, খাবারের খোঁজে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ

গাজার উত্তরাঞ্চলীয় এলাকা জাবালিয়াতে উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণ সংগ্রহের জন্য ছুটে যাচ্ছে মানুষ।

বিস্তারিত...

গাজা দখলের পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলি মন্ত্রিসভা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের গাজা সিটি দখলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস প্রথম এ তথ্য সামনে এনেছে।

বিস্তারিত...

ট্রাম্প প্রশাসনের ৫০% শুল্কের ঘোষণা: বস্ত্র, রত্ন এবং চিংড়ি রপ্তানি খাতে বড় ধাক্কা

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সম্প্রতি ঘোষণা করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ভারতীয় পণ্যগুলির উপর এখন থেকে ৫০% শুল্ক ধার্য করা হবে। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ভারত এটিকে 'অত্যন্ত দুর্ভাগ্যজনক' বলে মন্তব্য করেছে। ভারতের মতে, এই অতিরিক্ত শুল্ক এমন কিছু কাজের জন্য চাপানো হচ্ছে যা অন্যান্য অনেক দেশও তাদের নিজস্ব জাতীয় স্বার্থে করছে।

বিস্তারিত...

চড়া মূল্য দিতে আমি প্রস্তুত’— ট্রাম্পের শুল্ক নিয়ে মোদি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করার একদিন পর কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দাবি করেছেন, কৃষক ও জেলেদের স্বার্থে ভারত কোনোভাবেই আপস করবে না।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের নিষেধ সত্ত্বেও রাশিয়ার তেল কিনতে কেন অনড় ভারত

রাশিয়ার থেকে তেল কিনতে বন্ধু রাষ্ট্র ভারতকে নিষেধ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে ভারত তা শোনেনি। ফলে নয়াদিল্লির ওপর নেমে এসেছে ট্রাম্পের অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কের খড়গ। বিষয়টি নিয়ে বর্তমানে নানা মহলে চলছে বিভিন্ন আলোচনা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪