| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সুপ্রিম কোর্টের বিচারকাজ অর্ধবেলা বন্ধ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক বিচারপতি এএফএম মেজবাহ উদ্দিনের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিস্তারিত...

ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় মামলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) ভোর ৫টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান। তিনি জানান, ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার বাদী কে জানতে চাইলে এএসআই জানান, তার এক আত্মীয় এ মামলার বাদী হয়েছেন। তবে তিনি বাদীর নাম বলতে পারেননি। মামলাটি তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া।

বিস্তারিত...

হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে আজ শুরু হচ্ছে যুক্তিতর্ক

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ থেকে শুরু হচ্ছে যুক্তিতর্ক উপস্থাপন। এই মামলায় আসামি হিসেবে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ মোট আটজন।

বিস্তারিত...

ডিবি কার্যালয়ে রাত কাটাচ্ছেন সাংবাদিক আনিস আলমগীর

সাংবাদিক আনিস আলমগীরকে হেফাজতে নেওয়ার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদে কিছু বিষয়ে সদুত্তর দিতে না পারায় তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান থাকায় রাতে তাকে ডিবি কার্যালয়েই থাকতে হচ্ছে।

বিস্তারিত...

ওসমান হাদিকে গুলি: প্রধান সন্দেহভাজন ফয়সলের স্ত্রী–শ্যালকসহ আটক ৩

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী, শ্যালক ও বান্ধবীসহ তিনজনকে আটক করেছে র‍্যাব।

বিস্তারিত...

ডিবি কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীরের জিজ্ঞাসাবাদ চলছে

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীরের জিজ্ঞাসাবাদ চলছে; জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

বিস্তারিত...

রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর উত্তর বাড্ডাতে রবিবার রাত ৮টা ৩৫ মিনিটের দিকে মিরপুরগামী অছিম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগেছে। বাসটি এএমজেড হাসপাতালের সামনের সড়কে চলার সময় দুর্ঘটনাটি ঘটে।

বিস্তারিত...

বিসিএস নন-ক্যাডার ৮৫০১টি পদ সংরক্ষণ করতে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিসিএসের) নন-ক্যাডার ৮৫০১টি পদ সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৪ ডিসেম্বর) ৪৩তম বিসিএস প্রার্থীদের ৭৭৩ জনের দায়ের করা এক রিট আবেদনের ওপর

বিস্তারিত...

হাদিকে গুলি : মোটরসাইকেল মালিক ৩ দিনের রিমান্ডে

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

বিস্তারিত...

ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ অসাংবিধানিক কেন নয়: হাইকোর্ট

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৪-এর ধারা ৭, ৮ ও ৯ কেন অসংবিধানিক, বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিস্তারিত...

উত্তরা পশ্চিম থানার বিশেষ অভিযানে ১০ জন গ্রেপ্তার

উত্তরা পশ্চিম থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে। সোমবার (১৪ ডিসেম্বর ) থানার আওতাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিস্তারিত...

‘নিরাপত্তা ঝুঁকিতে জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে পুলিশ’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম বলেন, দেশে হাজারো, লাখো জুলাই যোদ্ধার রয়েছে। প্রত্যকের জন্য ব্যক্তি পর্যায়ে বা আলাদা করে নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব। তবে হাদির মতো যারা নিরাপত্তা ঝুঁকিতে আছেন, অথবা ‘গান পয়েন্টে’ আছেন, তাদের নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিস্তারিত...

সকল রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দিচ্ছে পুলিশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রেক্ষাপটে পুলিশের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের জন্য বিশেষ নিরাপত্তা প্রটোকল সরবরাহ করা হবে।

বিস্তারিত...

হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, শেরপুরের নলিতাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সীমান্ত দিয়ে লোক পারাপার চক্রের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ঢাকায় আনা হচ্ছে।

বিস্তারিত...

হাদির ওপর হামলা: আরও কয়েকজন নজরদারিতে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় হামলাকারী ও তার সহযোগিকে পুলিশ ইতোমধ্যে সনাক্ত করেছে। তাদের গ্রেপ্তারের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪