রাজধানীর সবুজবাগ, খিলগাঁও ও বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে হানিট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়কারী একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চক্রটি ঋণগ্রহীতার পরিচয়ে ভুক্তভোগীদের ডেকে নি
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৬ জুন) বিকেল ৩টায় জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।
খাগড়াছড়ির রামগড় উপজেলার দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে মো. শাহিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রাজধানীর পল্লবী থানায় দায়ের করা মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও কথিত ‘বডি কন্ট্রাক্ট’ সিন্ডিকেট সক্রিয় হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মালয়েশিয়াগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জাল বা টেম্পার্ড ভিসার অভিযোগে কয়েকজন যাত্রীকে অফলোড করার পর একই গ্রুপের আরও ৬১ জন যাত্রী বোর্ডিং না করেই বিমানবন্দর ত্যাগ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ঘটনাটি ঘিরে সম্ভাব্য মানবপাচার চক্রের সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করছে গোয়েন্দা সংস্থাগুলো।
বোনের মেয়ে (ভাগনি) ১৬ বছরের কিশোরীকে যৌন পীড়নের অভিযোগে গুলশান থানার মামলায় আত্মসমর্পণের পর কারাগারে যাওয়া ইসতি মেডিকেল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফয়সালকে জামিন দিয়েছেন আদালত।
মৃত্যুর দেড় বছর পর চলতি বছরের মে মাসে ১৯৯৪ সালের এক মামলায় বিচারিক আদালতের দণ্ড থেকে খালাস পেয়েছেন সরকারি কর্মকর্তা এনায়েত করিম। হাইকোর্ট বলছেন, আপিলকারী যদি বেঁচে থাকতেন, তাহলে তিনি সম্মানজনক খালাসের অধিকারী হতেন। ১৯৯৪ সালের ৩১ আগস্ট উপ-খাদ্য পরিদর্শক মো. জাহিদুজ্জা
বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনার উচিত দেশে ফিরে নিজের বিরুদ্ধে পাওয়া সাজা ও বিচারাধীন মামলাগুলোর আইনি মোকাবিলা করা।
প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ‘ছাগলকাণ্ডে’ আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি শেষ হয়েছে। রোববার (৫ জুলাই) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি. এম. তারিকুল কবীর এ বিষয়ে আদেশের জন্য আগামী ২১ জুলাই দিন ধার্য করেছেন।
হামে মেয়ের মৃত্যুর অভিযোগ এনে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রোববার (৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলার আবেদন করেন সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি।
বিয়ের সময় ধার্য করা দেনমোহর আদায়ে নীতিমালা তৈরি করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার (৫ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আখতার জনস্বার্থে এ রিট দায়ের করেন। আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজেসলেটিভ ও সংসদবিষয়ক সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।
অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগ তুলে শাহবাগ থানায় লিখিত অভিযোগটি দায়ের করা হয়।
জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।