| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নবজাতকের মৃত্যুর অভিযোগে নাটোরে চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুর

reporter
  • আপডেট টাইম: Jul ১২, ২০২৬ ইং | ১৫:৪৩:২৪:অপরাহ্ন  |  ৯১৮ বার পঠিত
নবজাতকের মৃত্যুর অভিযোগে নাটোরে চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুর

নাটোর প্রতিনিধি:নাটোরে নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে মা ও শিশু সদনের এক চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (তারিখ) দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর পৌর শহরের আলাইপুর এলাকায় অবস্থিত মা ও শিশু সদনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, নাটোর সদর উপজেলার আগদিঘা পশ্চিমপাড়া গ্রামের বাবু হোসেনের গর্ভবতী স্ত্রী রুমি বেগমকে প্রসবের জন্য সকাল ৭টার দিকে নাটোর মা ও শিশু সদনে ভর্তি করা হয়। পরে প্রসব বেদনা শুরু হলে চিকিৎসকরা জানান, গর্ভের শিশুটি অপ্রাপ্ত এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

এরপর দ্রুত স্বাভাবিক প্রসব করানো হলে নবজাতকের জন্ম হয়। তবে জন্মের পর শিশুটির শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দেওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুর মৃত্যুর খবর পেয়ে স্বজনরা উত্তেজিত হয়ে মা ও শিশু সদনে ফিরে আসেন। এ সময় তারা কর্তব্যরত এক চিকিৎসকের ওপর হামলা চালান এবং জানালা ও টেবিলের কাঁচ ভাঙচুর করেন বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪