| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিপ্লবের এক বছর পর আশা হতাশায় পরিণত হয়েছে : নিউইয়র্ক টাইমস

ছাত্ররা বাংলাদেশের পুনর্গঠন চেয়েছিলেন। তাঁরা একটি বৈষম্যহীন এবং কম দুর্নীতিগ্রস্ত গণতান্ত্রিক দেশ চেয়েছিলেন। এ আশায় তাঁরা নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের শীর্ষে বসান। তিনি বাংলাদেশকে অস্থিরতা থেকে স্থিতিশীলতার দিকে নেতৃত্ব দেওয়ার কাজটি গ্রহণ করেছিলেন।

বিস্তারিত...

সুপ্রিম কোর্টসহ সব আদালত প্রাঙ্গণে আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা

নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল চত্বরে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও মাদকদ্রব্যসহ অবৈধ বস্তু বহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। ১৪ আগস্ট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিস্তারিত...

প্রেস সচিবের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি

প্রেস সচিব আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন, আমরা সে অনুযায়ী কাজ করছি বলে মন্তব্য করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা।

বিস্তারিত...

মোহাম্মদপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) গভীর রাতে চালানো এই অভিযানে ১৩টি তাজা ককটেল, ২৫ টি আধা প্রস্তুতকৃত ককটেল, ৪০০ গ্রাম গানপাউডার বিস্ফোরক, ২টি সামুরাই তলোয়ার, ১২টি হকিস্টিক, ২৯টি হেলমেট, ২টি ড্রাগন লাইট, ১১ কেজি গাঁজা, ১২ প্যাকেট হেরোইন, নগদ ১ কোটি ১৩ লাখ টাকা এবং ১টি টাকা গণনার মেশিন উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

জামায়াত নেতার গদিসহ ৭ গদি তল্লাশিতে ভোলাগঞ্জ থেকে পাথর উদ্ধার

রাজধানীর ডেমরায় জামায়াতে ইসলামের নেতা মো. রহমতের তাহমিত স্টোনক্সাসার নামের পাথরের গদিসহ ৭টি পাথরের গদি থেকে ভোলাগঞ্জের ৪০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে র‌্যাব।

বিস্তারিত...

জামিনে মুক্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

জামিনে মুক্তি পেলেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। কারা কর্তৃপক্ষ বলছে, ঢাকা ও চট্টগ্রামসহ তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। সর্বশেষ পল্টন থানায় একটি মামলায় তিনি জামিন পান। এর আগে অন্যান্য মামলায় ধাপে ধাপে তিনি জামিন পান।

বিস্তারিত...

হাঁসের মাংস খেতে নীলা মার্কেটে, বন্ধ থাকলে ওয়েস্টিনে যান আসিফ মাহমুদ

উপদেষ্টা আসিফ মাহমুদ রাতে মাঝেমধ্যে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান। সেখানে দোকান বন্ধ থাকলে গুলশানের ওয়েস্টিনে যান। আজ বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে এ কথা বলেন।

বিস্তারিত...

জামিন পেলেন প্রিন্স মামুন

লায়লা নামে এক নারীকে মারধরসহ হুমকি-ধমকির অভিযোগে ক্যান্টনমেন্ট থানার নন-এফআইআর মামলায় টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে জামিন দিয়েছেন আদালত।

বিস্তারিত...

সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতির মৃত্যু

নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল (৬৩) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

বিস্তারিত...

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৪৯ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ২১৪৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বিস্তারিত...

চাঁদাবাজিতে আমার সংশ্লিষ্টতা নেই : আসিফ মাহমুদ

জানে আলম অপুর ভিডিও সম্পর্কে তিনি বলেন, ‘জানে আলম অপুকে ২০২২ সালে চিনতাম। ৫ আগস্টের পর তার সাথে কখনো দেখা বা কথা কথা হয়নি। এ ধরনের ক্লেম আসার পর বেশ অবাক হয়েছি। ‘চাঁদাবাজির সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই, যা বলা হচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বিস্তারিত...

বালুতে পুঁতে ৪ কোটি টাকা চাঁদা আদায়, গ্রেপ্তার বিএনপি নেতা জনি

যশোরের অভয়নগরে এক ব্যবসায়ীকে অপহরণ করে বুকসমান বালুতে পুঁতে রেখে চার কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগে উপজেলার বহিষ্কৃত বিএনপি নেতা আসাদুজ্জামান জনিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বিস্তারিত...

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ১৫ জন

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কে কানাইপুর নতুন ব্রিজের ওপর দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

লুট হওয়া পাথর ৭ দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ হাইকোর্টের

সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া সব পাথর আগামী ৭ দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে অবৈধভাবে পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের তালিকাও চেয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ আদেশ দেন হাইকোর্ট।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪