পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় তাজিয়া মিছিলে ডুলির রশি ধরা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে মো. জাকির হোসেন (৩১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, একটি চাপাতি এবং ঘটনার সময় ব্যবহৃত পোশাক উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ পুলিশ সদর দপ্তর জানিয়েছে, তুরাগ নদীতে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ-এর সাত নেতাকর্মীর মরদেহ ভাসছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। শনিবার (২৭ জুন) এক বিবৃতিতে পুলিশ সদর দপ্তর জানায়, এ ধরনের কোনো ঘটনার তথ্য বা অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আসেনি। জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং গুজব ছড়ানোর উদ্দেশ্যে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।
রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে একই পরিবারের এক নারীসহ তিনজন আহত হয়েছেন।
তুরাগের ভাটুলিয়া এলাকায় মো শহিদুল ইসলামের মালিকানাধীন দোয়েল এক্সপ্রেসের ডিপোতে দোয়েল এক্সপ্রেস স্লিপার বাসের A1 সিটের উপরে এসি ভোল্টের ভিতর থেকে ৭৫০০ পিস ইয়াবা উদ্ধার করে
রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে স্ত্রীর মরদেহ রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। নিহত গৃহবধূর পরিবারের দাবি, স্বামী হাফিজ মোল্লার নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে এবং বিষয়টি আড়াল করতেই তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান।
রাজধানীর তুরাগের ভাটুলিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাসের ভেতর থেকে ৫ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকায় বিকাশের দোকান মালিককে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. মামুনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
পুরান ঢাকার সূত্রাপুরে পবিত্র আশুরা উপলক্ষে বের হওয়া তাজিয়া মিছিলে অংশ নেওয়া এক যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টার পর সূত্রাপুরের বি কে দাস রোডের একটি নির্মাণাধীন ভবনের নিচে এ হামলার ঘটনা ঘটে।
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে একগুচ্ছ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মিছিলে ধারালো অস্ত্র, দাহ্য পদার্থ, লাঠিসোঁটা ও আত্মরক্তাক্তকরণের মতো কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
সরকারি পর্যায়ে সেবা খাতে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত হয়েছে পাসপোর্ট অফিস। টিআইবির প্রতিবেদন অনুযায়ী, পাসপোর্ট সেবায় ঘুষের শিকার হওয়া খানার হার জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ৭৬ দশমিক ৬ শতাংশ।
নির্বাচন কমিশন সচিবালয়ের অধীন ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা ৬০ দিনের মধ্যে নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার (২৫ জুন) এ সংক্রান্ত রিট মামলা নিষ্পত্তি করে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপ
জুলাই অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুর থানার ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৬ জুলাই ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী গোলাম মঈনউদ্দীন চিশতী এই তথ্য নিশ্চিত করেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা দুটি হত্যা মামলায় জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। ফলে এ পর্যায়ে তিনি জামিন পাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের অস্ত্র দেওয়ার পাশাপাশি মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকায় মো. মুক্তার হোসেনকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ফের গ্রেপ্তার দেখানো হয়েছে।