| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

রাতে গুলশানে আ.লীগের নেতাকর্মীদের গোপন বৈঠক, গ্রেপ্তার ৬

রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় আওয়ামী লীগ নেতাকর্মীদের গোপন বৈঠকের সময় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ প্লাজার একটি রেস্তোরাঁ থেকে তাদের গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন, মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), এস এম রে

বিস্তারিত...

দেশজুড়ে বোমা হামলার শঙ্কায় পুলিশের সর্বোচ্চ সতর্কতা জারি

দেশজুড়ে বোমা হামলার আশঙ্কায় দেশের সবকটি জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (৭ আগস্ট) রাতে দেশের প্রতিটি এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার মধ‍্য রাতে পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে এই তথ্য জানা গেছে।

বিস্তারিত...

রাজধানীতে প্রাইভেট কারে এসে বিএনপি নেতাকে গুলি, আহত ২

রাজধানীর মিরপুর ১১ নম্বরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতাসহ দুজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে বিএনপি নেতা ও মাছের আড়তদার আলমগীর হোসেনকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (লালবাগ–নবাবগঞ্জ রোড) ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য।

বিস্তারিত...

পল্লবীতে দুর্বৃত্তের গুলিতে নারীসহ আহত ২

রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে দুইজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের নাম আলমগীর এবং আরেকজন পথচারী নারী। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে পল্লবীর মিল্লাত ক্যাম্প ২ নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

হৃদরোগ ইনস্টিটিউটে আনসারের অভিযানে দালাল আটক

রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে রোগীদের কম খরচে পরীক্ষা-নিরীক্ষা এবং দ্রুত চিকিৎসাসেবা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিস্তারিত...

তনু হত্যা: হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়া অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। বৃহস্পতিবার (৬ আগস্ট) তার জামি

বিস্তারিত...

ঢাবির সাবেক উপাচার্য মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন

জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তৎকালীন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামালসহ আটজনের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

বিস্তারিত...

ময়লার স্তূপে নারীর খণ্ডিত মাথা ও হাত, চুলে ছিল সোনালি রং

রাজধানীর সবুজবাগে এক নারীর খণ্ডিত মাথা ও পলিথিনে মোড়ানো বাহু থেকে বিচ্ছিন্ন দুই হাত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লাশের বাকি অংশের সন্ধান করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘটনার রহস্য উদঘাটন ও নিহতের পরিচয় শনাক্তে তদন্তও জোরদার করা হয়েছে।

বিস্তারিত...

জিয়াউর রহমান হত্যায় জড়িত মোজাফফরের ফেসবুক-মেসেঞ্জারের তথ্য চেয়ে মেটার কাছে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মোজাফফর হোসেনের ফেসবুক ও মেসেঞ্জারের তথ্য চেয়ে প্ল্যাটফর্মটির মূল প্রতিষ্ঠান মেটার কাছে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সাবেক প্রধানমন্ত্রীসহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার যোগাযোগের তথ্য পেতে এবং মুছে ফেলা বার্তাগুলো উদ্ধারের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিস্তারিত...

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬

সরকারবিরোধী কর্মকাণ্ড, উসকানিমূলক স্লোগান ও মিছিলের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে অভিযোগে নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

আপাতত ১৩ বছর বয়সী মায়ের কোলেই থাকছে ৭ মাসের শিশু

ঢাকার হাজারীবাগের ১৩ বছর বয়সী এক কিশোরী ও তার সাত মাস বয়সী শিশুকে ঘিরে আলোচিত ঘটনায় আপাতত শিশুটিকে মায়ের জিম্মায় রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা জেলা লিগ্যাল এইড কার্যালয়। তবে শিশুর স্থায়ী অভিভাবকত্বের বিষয়টি পারিবারিক আদালত নির্ধারণ করবেন।

বিস্তারিত...

ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আহত আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ

রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটনায় অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি

বিস্তারিত...

বিদ্বেষমূলক ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর

চব্বিশের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া অন্য বক্তব্য প্রচারে কোনো আইনি বাধা দেখছেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

বিস্তারিত...

ত্বক ফর্সা করা ৮ ক্রিমে বিষাক্ত মার্কারি পেয়েছে বিএসটিআই

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত ল্যাবরেটরি পরীক্ষায় ৮টি ব্র্যান্ডের ত্বক উজ্জ্বল করা ক্রিমে নির্ধারিত মাত্রায় চেয়ে ক্ষতিকর মাত্রায় মার্কারির উপস্থিতি পাওয়া গেছে। বাজার থেকে সংগৃহীত নমুনা বিএসটিআই পরীক্ষাগারে পরীক্ষার পর এসব ক্রিমে মার্কারির উপস্থিতি পেয়েছে বিএসটিআই।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪