| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হাদির ওপর হামলার প্রতিবাদে কাল সারাদেশে বিএনপির বিক্ষোভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীর ওপর হামলার ঘটনায় জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (১৩ ডিসেম্বর) এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে শুক্রবার বিকেলে দলের সিনিয়র যু

বিস্তারিত...

হাদীকে গুলি অশনিসংকেত: আসিফ মাহমুদ

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই একজন সম্ভাব্য প্রার্থীকে গুলির ঘটনাকে ‘অশনিসংকেত’ বলে বর্ণনা করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছেন। বেঁচে থাকুন, আমাদের মাঝে ফিরে আসুন এই দোয়া করুন সবাই। সরকার এবং নির্বাচন কমিশনকে অবশ্যই আইন-শৃঙ্খলা

বিস্তারিত...

আগে থেকেই হত্যার হুমকি পাচ্ছিলেন হাদি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী দুর্বৃত্তদের গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বিস্তারিত...

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে ‘সাঁড়াশি’ অভিযান

জুলাই গণ-অভ্যুত্থান কেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে ঢাকার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

অবস্থা আশঙ্কাজনক, অপারেশন থিয়েটারে হাদি

দুর্বৃত্তদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক। তার কানে ও মাথায় গুলি লেগেছে। গুলি বের করার জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। এর আগে জরুরি বিভাগে তার সিটিস্ক্যান করা হয়। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢামেকের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিস্তারিত...

হাদির ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে নির্দেশ প্রধান উপদেষ্টার

রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই এ ধরনের সহিংসতা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক।

বিস্তারিত...

বিমানবন্দরে বিপুল স্পাই ডিভাইসসহ আটক ২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহিরাঙ্গন এলাকা থেকে নিয়োগ ও ভর্তি পরীক্ষায় জালিয়াতির কাজে ব্যবহৃত অত্যাধুনিক ইলেকট্রনিক স্পাই ডিভাইসসহ দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গভীর রাতে অভিযানে শাহারুন আলী (৩৮) ও মো. ইকবাল হোসেন জীবন (৩৫) নামে দুজনকে আটক করা হয়।

বিস্তারিত...

ওসমান হাদি গুলিবিদ্ধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢামেকের ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিস্তারিত...

ভ্যাপে লুকানো নতুন মাদক এমডিএমবি: চক্রসহ বড় চালান জব্দ

মালয়েশিয়া থেকে সংগ্রহ করে ভ্যাপ ও ই-সিগারেটের মাধ্যমে দেশে ভয়ঙ্কর মাদক এমডিএমবি বিক্রি করছিল একটি চক্র। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চক্রটির মূলহোতা ও সকল সদস্যকে গ্রেপ্তার করেছে।

বিস্তারিত...

মৌচাকে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মৌচাক ফরচুন মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ফরচুন মার্কেটের সামনে হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হলে আশপাশের পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন দ্রুত ছুটোছুটি শুরু করলেও কেউ আহত হননি।

বিস্তারিত...

স্পা সেন্টারের আড়ালে বাধ্যতামূলক যৌনবৃত্তি, ১২ ভুক্তভোগী নারী উদ্ধার

দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে নানা প্রলোভন দেখিয়ে অল্প বয়স্ক নারীদের ঢাকায় এনে বাধ্যতামূলকভাবে পতিতাবৃত্তিতে করানোর অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। এসময় ১২ জন ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয়, যার মধ্যে ৭ জনই অপ্রাপ্তবয়স্ক।

বিস্তারিত...

ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুদকের চার্জশিট

রাজধানীর গুলশান-২ এলাকায় অনৈতিকভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইস্টার্ন হাউজিংকে অবৈধ সুবিধা দেওয়ার বিনিময়ে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে এ চার্জশিট দেওয়া হয়েছে।

বিস্তারিত...

প্রেসক্লাবের সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ের কর্মীদের পুলিশের লাঠিচার্জ

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্তি ও জাতীয়করণ, সংক্রান্ত দাবিতে আয়োজিত কর্মসূচিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ আটজন আহত হয়েছেন।

বিস্তারিত...

জোট করলেও নিজ দলীয় প্রতীকেই ভোট করতে হবে: হাইকোর্ট

স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশগ্রহণ করলেও স্ব-স্ব দলীয় প্রতীকেই ভোট করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বিস্তারিত...

তফসিল ঘোষণার পর রাস্তায় নামলে কঠোরভাবে দমন করা হবে: শফিকুল আলম

আজ সন্ধ্যায় ত্রয়োদশ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে। আর তফসিল ঘোষণার পর কোন দাবি নিয়ে রাস্তায় নামলে কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪