রাজধানীর রামপুরায়একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০ টার দিকে রামপুরার বাংলাদেশ টেলিভিশনের কার্যালয়ের কাছাকাছি একটি স্থানে দাঁড়িয়ে থাকা ভিক্টর পরিবহনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
অধিক মুনাফার লোভ দেখিয়ে এনজিও গ্রাহকদের কাছ থেকে প্রায় ৬০০ কোটি টাকা আত্মসাৎকারী চক্রের হোতাকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (১৯ নভেম্বর) বিশেষ পুলিশ সুপার (সিআইডি) জ
সরকারের একজন উপদেষ্টার ইশারায় তাকে আটক করা হয়েছিল বলে অভিযোগ করেছেন দৈনিক ভোরের কাগজের অনলাইন হেড এবং অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সেক্রেটারি মিজানুর রহমান সোহেল।
জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে মূল তদন্ত কর্মকর্তা মো. মনিরুল
ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ–চুক্তি সংক্রান্ত সরকারি তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়া
রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী পাতা সোহেল ওরফে মনির হোসেন এবং তার সহযোগী সুজনকে গ্রেপ্তার করেছে র্যাব–৪। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে সাভার ও টঙ্গী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মধ্যরাতে ডিবি পুলিশ ভোরের কাগজের অনলাইন সম্পাদক মিজানুর রহমান সোহেলকে বাসা থেকে তুলে নিয়ে গেছে। এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের।
রংপুর বিভাগে ৫৩ জন জুলাইযোদ্ধার গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সোমবার (১৭ নভেম্বর) গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। সোমবার (১৭ নভেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ঢাকার মহানগর দায়রা জজ আদালত চত্বরের পাবলিক প্রসিকিউটর (পিপি) কক্ষের সামনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে রেবতী ম্যানশন ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা মিরপুর-১২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মুরাদ হোসেন (৬৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাদের গ্রেপ্তার করা হয়।
রাজধানীর দারুস সালাম থানা এলাকার একটি বাসার সিঁড়ির নিচ থেকে কার্টনে মোড়ানো ছয়টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বন্ধন বাড়ি এলাকার ১০/১/বি নম্বর বাসা থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
চলতি বছরের গত ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) সাংবাদিকদের এসব তথ্য দেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। ডিসি তালেবুর রহমান বলেন,‘গত ১০ মাসে শুধুমাত্র রাজধানীতেই মাসে গড়ে প্রায় ২০টি করে হত্যাকাণ্ড ঘটেছে। এর অধিকাংশ ঘটনারই রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ।’
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের রায়ের কপি স্বরাষ্ট্র-পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। পাশাপাশি এ কপি পাবেন সাজাপ্রাপ্ত রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মঙ্গলবার (১৮ নভেম্বর) এ কপি পাঠানো হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
দেশের বিভিন্ন ডিজিটাল ও ইলেকট্রনিক প্ল্যাটফরমে পলাতক ও দণ্ডিত আসামিদের দেওয়া বক্তব্য প্রচার নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)। একই সঙ্গে এ ধরনের প্রচার বন্ধে সংশ্লিষ্ট পক্ষগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য