ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এর সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোট বন্ধে পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের (ইসি) নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন সরাসরি খারিজ (সামারিলি রিজেক্ট) করেছেন হাইকোর্ট। সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ফ্যামেলি ডে শেষে বাসযোগে ঢাকায় ফিরতে গেলে নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে স্থানীয় একদল সন্ত্রাসী রাস্তার পাশে বাস পার্কিং করায় চাঁদা দাবি করে।
‘ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের’ অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কমিশনের কার্যালয়ে হাজির হয়ে জিজ্ঞাসাবাদে উপস্থিত থাকতে এজাজাকে দুদকের চিঠি পাঠানো হয়েছে।
২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে ঢাকার মোহাম্মদপুরে সংঘটিত দুটি হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
জুলাই গণঅভ্যুত্থানে চব্বিশের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের রক্তাক্ত অধ্যায় রাজধানীর চানখারপুল। সেখানে ছয়জন নিরস্ত্র মানুষ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আলোচিত এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ মোট আট পুলিশ কর্মকর্তার ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে।
আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, নির্বাচন হওয়ার ব্যাপারে পরিবেশ সম্পূর্ণ আছে, সবাই কাজ করছে, মাঠ পর্যায়ে নির্বাচনের আমেজ তৈরি হয়েছে। প্রশাসন ও রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকা রাখে তাহলে নির্বাচনটা সুষ্ঠু হবে। এখনো পরিবেশ তৈরি হয়নি, ঘাটতি আছে।
যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে তার মৃত স্ত্রী ও নয় মাস বয়সী শিশুসন্তানের জানাজা ও দাফনে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্টের আওতায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া মোবাইল ফোনের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বর পরিবর্তন করে সাইবার অপরাধীদের কাছে বিক্রি করছে একটি সংঘবদ্ধ চক্র। এমন তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।
আদালতের আদেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
রাজধানীর খিলগাঁওয়ে সোনালী ব্যাংকের কর্মকর্তা শাহানুর রহমান (৪৪) নামে এক ব্যাংক কর্মকর্তা শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে নিজের বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলে পুলিশ তাকে মৃত ঘোষণা করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে খিলগাঁও এলাকার ৪২৯-সি নম্বর ছয়তলা ভবনের তৃতীয় তলার নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ৮টার দিকে লাশ ঢামেক মর্গে পাঠানো হয়। নিহত শাহানুর রাজবাড়ী জেলার পাংশা থানার বিল গজারিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি সোনালী ব্যাংক, মতিঝিল শাখায় অফিসার পদে কর্মরত ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে উদ্দেশ করে ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তাকে ‘ক্ষ্যাপাতে’ না। তা না হলে ‘হাফপ্যান্ট খুলে’ দেবেন। তার সঙ্গে ‘হাংকিপাংকি’ করতেও মানা করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচনী প্রচারণা সমাবেশে তিনি এসব কথা বলেন।
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, মুগদা, রূপনগর, মতিঝিল ও হাতিরঝিল থানা পুলিশ যৌথভাবে এসব অভিযান পরিচালনা করে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়