| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

তারেক রহমানের প্রয়োজনীয় সকল নিরাপত্তা দিতে প্রস্তুত সরকার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিস্তারিত...

খালেদা জিয়া এসএসএফের বিশেষ নিরাপত্তায়

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করার পর থেকে তাঁর নিরাপত্তার দায়িত্ব নিয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।

বিস্তারিত...

বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা করতে রুল

রাজধানী ঢাকাসহ সারাদেশে বাড়িভাড়া নির্ধারণে কেন নীতিমালা করার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২ ডিসেম্বর) এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি সিকদার মাহমুদ রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।

বিস্তারিত...

বিচার বিভাগীয় সচিবালয়ের কার্যক্রম শুরু

বিচার বিভাগের পৃথক সচিবালয়ের কার্যক্রম শুরু হচ্ছে। অর্গানোগ্রাম ঠিক করতে প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর। সাত সদস্যের কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতের সময় এমনটি জানান প্রতিষ্ঠানের সচিব হাবিবুর রহমান সিদ্দিকী।

বিস্তারিত...

গুমের দায়ে মৃত্যুদণ্ডসহ নতুন অধ্যাদেশ কার্যকর

গুম প্রতিরোধ ও প্রতিকার নিশ্চিত করতে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা অন্তর্ভুক্ত করে নতুন অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে সরকার। সোমবার (১ নভেম্বর) এ-সংক্রান্ত সরকারি গেজেট জারি করা হয়। এর আগে ৬ নভেম্বর উপদেষ্টা পরিষদ খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়।

বিস্তারিত...

দিলীপ কুমার আগরওয়ালার স্থাবর সম্পত্তি জব্দের আদেশ

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি ও আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার আগরওয়ালার সাতটি ফ্ল্যাট, দুটি দোকানসহ মোট ৩৩ দলিলের স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর সোমবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

বিস্তারিত...

গুলশানে ভুয়া মালিক সেজে প্লট দখলের চেষ্টা

রাজধানীর গুলশানে সাড়ে ১১ কাঠা সরকারি জমি ভুয়া দলিলের মাধ্যমে দখলের অভিযোগে সাবেক সাব-রেজিস্ট্রার মো. আবদুল আওয়াল ও তাসলিমা ইসলামের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১ ডিসেম্বর) দুদক কার্যালয়ে এ চার্জশিট অনুমোদন করা হয় বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

বিস্তারিত...

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ১৮ সেনার দেহাবশেষ নিয়ে গেল জাপান

আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়, জাপান সরকারের মনোনীত ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ দল গত ১৭ই নভেম্বর থেকে ২৮শে নভেম্বর পর্যন্ত খননকাজ চালিয়ে ওইসব দেহাবশেষ উত্তোলন করেন। চট্টগ্রাম ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নিহত ১

বিস্তারিত...

ঢাকায় আবারও যুবককে গুলি করে হত্যা

রাজধানীর জুরাইনে দুর্বৃত্তের গুলিতে পাপ্পু শেখ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক সিএনজি চালিত অটোরিকশাচালক ছিলেন। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুরাইন গ্যাস পাইপ এলাকায় কয়েকজন তাকে গুলি করে পালিয়ে যায়।

বিস্তারিত...

১৪০০ ক্যামেরা বসছে হাইওয়েতে, মোবাইলে যাবে ডিজিটাল জরিমানা

হাইওয়ে পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হাবিবুর রহমান বলেছেন, হাইওয়ে পুলিশের নজরদারিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারে বড় পরিবর্তন আসছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের বিভিন্ন হাইওয়েতে ১৪০০ আধুনিক ক্যামেরা বসানো হচ্ছে। যার মাধ্যমে এখন থেকে শুধু গতি নয় বরং সড়কের প্রতিটি অনিয়ম ধরা পড়বে রিয়েল–টাইমে।

বিস্তারিত...

জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীকের বিধান কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নিলেও দলগুলোকে নিজেদের প্রতীকেই নির্বাচন করতে হবে আরপিওতে থাকা এ বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

বিস্তারিত...

কালের কণ্ঠের ডিক্লারেশন বাতিল কেন নয়: হাইকোর্ট

দৈনিক কালের কণ্ঠের ডিক্লারেশন বাতিল করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে রিট আবেদনকারী সাবেক ১১ কর্মীকে তাদের বকেয়া পাওনা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতেও নির্দেশ দেওয়া হয়েছে। পত্রিকাটির সাবেক ১১ কর্মীর রিটের পরিপ্রেক্ষিতে সোমবার (১ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা

বিস্তারিত...

বিমানবন্দরে ৪ নারীর কাছে মিললো ১০২টি মোবাইল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে চার যাত্রীর কাছ থেকে ১০২টি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৯০টি আইফোন রয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাদের আটক করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে এসব মোবাইল ফোন জব্দ করা হয়।

বিস্তারিত...

চকবাজারে ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি বাড়ির তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিস্তারিত...

দুদকের ৩ নতুন পরিচালক হলেন যারা

তিন উপপরিচালককে পরিচালক পদে চলতি দায়িত্ব হিসেবে পদায়ন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১ ডিসেম্বর) প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। দায়িত্ব পাওয়া কর্মকর্তারা হলেন- এস এম সাজ্জাদ হোসেন, মো. মাসুদুর রহমান ও মো. মনিরুজ্জামান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪