স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি পাকিস্তান সফরে গেছেন। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) তিনি ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছাড়েন।
ছাত্র-জনতার অভ্যুত্থান সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ আজ।
রাজধানীর বনানীর দুই সিসা বারে অভিযান চালিয়ে ১৫ কেজি সিসা, ১৩টি হুক্কা, ১০ কেজি কয়লা ও সিসা সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রাজধানীর বনানীর হাবানা শিসা বারে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় পর্যাপ্ত পরিমাণ শিসা ও হুক্কা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কতজন আটক হয়েছে তা জানা যায়নি
রাজধানীর যাত্রাবাড়ী থানার ধোলাইপাড়ে একটি আবাসিক হোটেল থেকে জহিরুল ইসলাম রাকিব (২০) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে মাকে উদ্দেশ্য করে দুটি চিরকুট পাওয়া গেছে। সেখানে তার মাকে উদ্দেশ্য করে একটিতে লেখা ছিল, ‘এই কাগজটা আমার মায়ের কাছে দিবেন। মা তুমি আমাকে মাফ কইরা দিও। তোমাকে অনেক কষ্ট দিছি আমারে মাফ কইরা দিও। পারলে আমাকে দোয়া কইরো না পারলে বদ দোয়া কইরো না।’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে বসে শেখ হাসিনা ও তার পরিবারের কোনো সদস্য ভোট দিতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার ভোর সাড়ে পাঁচটায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, দুই পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমাণ আদালতের নামে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগের মামলায় কুড়িগ্রামের তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। আপিল বিভাগের চেম্বার আদালতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের আইনজীবী ইশরাত হাসান এ আবেদন করেন।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন দুর্গাপূজা নিরাপদে সুন্দরভাবে উদযাপিত হবে। পুলিশ পূজামন্ডপের নিরাপত্তায় সতর্ক অবস্থায় থাকবে। বুধবার সকালে (১৭ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন তিনি।
অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা সেল (সিআইসি)।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর দুটি থানার পৃথক তিন মামলায় সাবেক মন্ত্রী-এমপিসহ আট জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো সাংবিধানিক আদেশের মাধ্যমে বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে এ বিষয়ে জনগণের বৈধতা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
পরস্পর যোগসাজশে দায়িত্বে অবহেলা ও অর্পিত ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ ৬ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি জানান, ঢাকা সিটি কর্পোরেশনের নি
ভুয়া প্রমাণিত হলে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ মঙ্গলবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু গণমাধ্যমে ভুয়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধা শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। সংবাদগুলোর প্রতি মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় বাংলাদেশ পুলিশের ৯ জন পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।