| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া বার সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ পদে বিএনপির বিজয়

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ০৩:৪৮:৩৩:পূর্বাহ্ন  |  ১৮০৯০৪৪ বার পঠিত
বগুড়া বার সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ পদে বিএনপির বিজয়
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ১৩টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী হয়েছেন। বাকি তিনটি পদে নির্বাচিত হয়েছেন জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্রার্থীরা।

সভাপতি পদে রেজাউর রহমান (প্রাপ্ত ভোট: ৪৫১) এবং সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম (১) (প্রাপ্ত ভোট: ৪৫৫) নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে নির্বাচনের রিটার্নিং অফিসার আতাউর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচন সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমিতির গওহর আলী ভবনে অনুষ্ঠিত হয়। মোট ৮৬৯ ভোটারের মধ্যে ৭৮৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

অন্যান্য পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিজয়ীরা হলেন:

সহসভাপতি: সাফি আহমেদ (মিঠু) ও আতিকুল মাহবুব (সালাম)

যুগ্ম সম্পাদক: এনামুল হক (পান্না)

লাইব্রেরি ও সমাজকল্যাণ সম্পাদক: মৌসুমী আকতার

কার্যকরী সদস্য (৫টি পদে ৪টি): ছালমা খাতুন, জেসমিন আকতার (শিখা), আব্দুল্লাহেল কাফী (২) ও আল আমিন (রাসেল)

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত রিয়াজ-সিরাজুল প্যানেল থেকে নির্বাচিতরা হলেন:

যুগ্ম সম্পাদক: আবু বকর ছিদ্দিক (৩)

ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: শাফিকুর রহমান (শাফি)

কার্যকরী সদস্য: বাবুল রহমান

উল্লেখ্য, রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক পদে চতুর্থবারের মতো পুনর্নির্বাচিত হয়েছেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বগুড়া জেলা সভাপতি পিপি অ্যাড. আব্দুল বাছেদ এবং সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডল নির্বাচিতদের প্রতি অভিনন্দন জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪