| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিউমুরিং কনটেইনার টার্মিনালে চুক্তির সব কার্যক্রম বন্ধে হাইকোর্টের নির্দেশ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ০৮:২৫:৪৩:পূর্বাহ্ন  |  ১৮৪৫৬০৪ বার পঠিত
নিউমুরিং কনটেইনার টার্মিনালে চুক্তির সব কার্যক্রম বন্ধে হাইকোর্টের নির্দেশ
ছবির ক্যাপশন: সংগৃহীত প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)–সংক্রান্ত চুক্তির সব ধরনের কার্যক্রম মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মৌখিকভাবে এ নির্দেশ দেন। শুনানি চলাকালে রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, রায় না হওয়া পর্যন্ত চুক্তি–সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত রাখা হবে।

এর আগে, গত ৩০ জুলাই এনসিটি পরিচালনা বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও একটি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে হওয়া চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট।

নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের বৈধতা প্রশ্নে বাংলাদেশ যুব অর্থনীতিবীদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন রিটটি দায়ের করেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪