| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

একসঙ্গে ৪১ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

একসঙ্গে একই দিনে ৪১ অতিরিক্ত কর কমিশনারকে বদলি করা হয়েছে। তাঁদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের কথা বলা হয়েছে। মঙ্গলবার (১৯ আগষ্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর প্রশাসন থেকে এক চিঠিতে এই বদলির আদেশ দেওয়া হয়।

বিস্তারিত...

তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি বুধবার

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের শুনানি বুধবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৯ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ পরবর্তী শুনানির জন্য এদিন ধার্য করেন।

বিস্তারিত...

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। সেই সঙ্গে বাংলাদেশে আন্তর্জাতিকমানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইইউ।

বিস্তারিত...

ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২৬৪ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিস্তারিত...

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে বিল্লাল গ্রেপ্তার

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) রাজধানীর মোহাম্মদপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী ‘ভাগ্নে বিল্লাল’কে গ্রেপ্তার করেছে।

বিস্তারিত...

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের শুনানি চলছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চে শুনানি শুরু হয়েছে।

বিস্তারিত...

এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করতে নোটিশ

জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় করা হত্যা মামলায় এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা ও মহাপরিদর্শক (আইজিপি) বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে।

বিস্তারিত...

ঢাকার বাইরে এখনো মব জাস্টিস চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব জাস্টিসের ব্যাপারে আলোচনা হয়েছে। মব জাস্টিসটা যতটা কমিয়ে আনা যায়। কয়েকদিন আগে রংপুরে একটা মব জাস্টিস হয়েছে। ঢাকায় মব জাস্টিস কমলেও আশপাশে কিন্তু মব জাস্টিস কিছু হচ্ছে। আমরা চেষ্টা করছি এটা যতটা কমিয়ে আনা যায়।

বিস্তারিত...

জোরপূর্বক সমকামিতার সম্পর্কে বাধ্য করায় রেদুয়ানকে হত্যা করে সুলতান জহির : র‌্যাব

ফরিদপুরের ভাঙ্গায় বিলের ভেতর থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় জহুরুল মুন্সী ওরফে সুলতান জহির (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। সোমবার (১৮ আগস্ট) ভোরে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার চারালদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনার খসড়া ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই কমিশন চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করবে বলে তিনি জানিয়েছেন। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

ফেসবুক লাইভ চলাকালে বিএনপি নেতার মোবাইল ছিনতাই

ফেসবুক লাইভ চলাকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক নেতার মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

দেখামাত্র গুলির নির্দেশ : বার্তা ফাঁসকারী পুলিশ সদস্য গ্রেপ্তার

ওয়াকিটকিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের দেওয়া বক্তব্য ফাঁস করার অভিযোগে অমি দাশ নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে। সিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।সোমবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নাসিমুল গনি।

বিস্তারিত...

হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়।

বিস্তারিত...

জুলাই গণহত্যা শেখ হাসিনার বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪