অর্থ পাচারের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ঠিকাদার ও সাবেক যুবলীগ নেতা জি কে শামীমের খালাসের রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলা বাতিল ও জামিন চেয়ে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আবেদনের শুনানি পিছিয়েছে। তার আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১৭ আগস্ট) বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
৩৬তম বিসিএস (পুলিশ) সার্ভিস এসোসিয়েশন- ২০২৫ এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ৯ সদস্য বিশিষ্ট এ কমিটিতে আহবায়ক হয়েছেন ডিএমপির বাড্ডা জোনের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (এসি) এইচ. এম. শফিকুর রহমান ও সদস্য সচিব হয়েছেন ওয়ারী জোনের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (এসি) রুবেল হক।
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে এসে গণপিটুনি ও মবের শিকার রিকশাচালক আজিজুর রহমানকে জুলাইন আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (১৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিনের আদালত এ আদেশ দেন।
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশে সবার অধিকার সমান। এই দেশে ধর্ম ও বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সবাই সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে চলছি, ভবিষ্যতেও চলব। শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে সেনাপ্রধান
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে ভাটারা থানা পুলিশ। নিহতরা হলেন- রাব্বি, লিটন ও ফরিদুল । তারা সবাই নির্মাণ শ্রমিক। এ ঘটনায় শাহিনুর নামে আরেক শ্রমিককে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের পর এবার বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রাজধানী ঢাকার বনানীতে ‘৩৬০ ডিগ্রি’ নামে একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত দুইজন যুবককে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র্যাব। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিত ভাবেই এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানিয়েছে সংস্থাটি।
রাজধানীর শেওড়াপাড়ায় ফাহমিদা তাহসিন কেয়া (২৫) নামে চার সন্তানের জনক এক নারীর রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনায় স্বামী সিফাত আলীসহ (৩০) নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের মা নাজমা বেগম বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার দুইদিন পেরিয়ে গেলেও পুুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার পর থেকে নিহতের স্বামী সিফাত আলী পলাতক রয়েছে।
রাজধানীর বনানীতে ‘৩৬০ ডিগ্রি’ নামের একটি সিসা লাউঞ্জে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কুমিল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মৃত বাবাকে চেয়ারে বসিয়ে সম্পত্তি লিখে নেওয়ার খবরটি ভুয়া বলে শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। এরপর শমী কায়সার কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। কারাগার থেকে জানা যায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটের দিকে তিনি কাশিমপুর নারী কারাগার থেকে বেরিয়ে যান।
১৫ই আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ঘিরে নাশকতা রোধের উদ্দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখা হবে; তাদের দেখামাত্রই গ্রেপ্তার করার কঠোর নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। ডিএমপির উচ্চপর্যায়ের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশি সেবা আরও সহজলভ্য করতে ১০ আগস্ট থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সব থানায় শুরু হয়েছে অনলাইন জিডি কার্যক্রম। শুক্রবার (১৫ আগস্ট) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন থেকে যে কেউ ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে সাধারণ ডায়েরি (জিডি) করতে পারবেন। গুগল প্লে-স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করে নির্দেশনা অনুযায়ী আবেদন সম্পন্ন করা যাবে।
নারী নির্যাতনের অভিযোগে একজন সিনিয়র সেনা কর্মকর্তার বিরুদ্ধে উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযোগটি করেছেন একজন সাবেক সেনা কর্মকর্তার সাবেক স্ত্রী। সংশ্লিষ্ট সাবেক সেনা কর্মকর্তা আগে একটি চাঞ্চল্যকর অপরাধে দোষী সাব্যস্ত হয়ে চাকরি থেকে বরখাস্ত হন এবং বর্তমানে জেলে কারাদণ্ড ভোগ করছেন।