রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতাও পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
ঢাকায় সম্প্রতি ‘গোপন বৈঠক’ করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা- এমন অভিযোগে দলটির ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর পল্লবী এলাকায় চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতা পরিচয়ধারী এক ব্যক্তির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
জাতীয় ঐকমত্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে, জাতীয় সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসন বিশিষ্ট। এই সদস্যরা মনোনীত হবেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর), অর্থাৎ জাতীয় নির্বাচনে দলগুলো যে ভোট পাবে, তার ভিত্তিতে দলগুলোর মধ্যে এসব আসন বণ্টন করা হবে।
জাতি গঠনের সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের সব প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে হলে গতিশীল ও সংস্কারমুখি নেতৃত্ব গড়ে তুলতে হবে।
২১ আগস্ট গ্রেনেড হামলার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য ১৩ আগস্ট দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
জুলাই গণ-অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে ছাত্র-জনতার ওপর গুলি করা হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তে। তখন আন্দোলন দমনে প্রতি রাতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক হয়েছে। আন্দোলনপ্রবণ এলাকা ভাগ করে ‘ব্লক রেইড’ পরিচালনা করা হয়েছে। শেখ হাসিনার নির্দেশে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের আরও একটি বাসার খোঁজ পেয়েছে পুলিশ। আর সেই বাসা থেকে উদ্ধার করা হয়েছে নগদ ২ লাখ ৯৮ হাজার টাকা। এছাড়া রিয়াদ ও তার সহযোগীরা অন্য কোথায় কোথায় চাঁদাবাজি করেছে সেই বিষয়েও খোঁজ নিচ্ছে পুলিশ।
বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের শুনানি দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে।
ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবী অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি) খোন্দকার মো. মাহবুবুর রহমান বলেছেন, পাচার প্রতিরোধে পাচারপ্রবণ জেলাগুলোতে মানবপাচার ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নিয়েছে সরকার।