| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আ.লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ, মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া আটক

আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত ও সেনা হেফাজতে থাকা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

বিস্তারিত...

মোহাম্মদপুর ও আদাবরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিনবর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

শুক্রবার থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিস্তারিত...

একসঙ্গে পুলিশের ঊর্ধ্বতন ৭৬ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের ওএসডি হওয়া ৭৬ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তারা ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার (ওএসডি)।

বিস্তারিত...

নোয়াখালী - ৪ আসন থেকে দুটি ইউনিয়ন বাদ দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

নোয়াখালী-ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সাংসদীয় আসন পুনর্বিন্যাসের খসড়া প্রস্তাবনায় নোয়াখালী -৪ আসন থেকে অশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়নকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, স্মারক লিপি, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে দুই ইউনিয়নের বাসিন্দারা।

বিস্তারিত...

আবু সাঈদ হত্যা: অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বিস্তারিত...

শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ

মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ। বুধবার (৬ আগস্ট) সকালে ট্রাইব্যুনালে আনা হয়েছে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

বিস্তারিত...

রমজানের আগে নির্বাচনের জন্য ইসিকে চিঠি পাঠাবো : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘২০২৬ সালের পবিত্র রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব।’ মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা। নির্বাচন অনুষ্ঠান।

বিস্তারিত...

জুলাই ঘোষণাপত্রে যা আছে

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন তিনি। ঘোষণাপত্রে উল্লেখিত বিষয়গুলো নিচে তুলে ধরা হলো:

বিস্তারিত...

জুলাই ঘোষণাপত্র: মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল

গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন আজ ৫ আগস্ট। এদিন বিকেল ৫টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, ড্রোন শো-সহ রাত প্রায় ১২টা পর্যন্ত নানা আয়োজন থাকছে।

বিস্তারিত...

৩৬ জুলাইঃ এক দাম্ভিক স্বৈরাচার প্রধানমন্ত্রীর পতন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সেদিন ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যোগ দিতে ঢাকামুখী হন লাখ লাখ ছাত্র-জনতা। সকাল ১০টার পর থেকেই উত্তরা দিয়ে ঢাকায় ঢুকতে শুরু করে হাজার হাজার মানুষ। দুপুর নাগাদ টিভির স্ক্রলে হঠাৎ ভেসে ওঠে সেনাপ্রধান ভাষণ দেবেন। বাড়তে থাকে উত্তেজন। এরই মধ্যে একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শেখ হাসিনা গণভবন থেকে পালিয়ে গাড়ি থেকে নেমে হেলিকপ্টারে উঠছেন।

বিস্তারিত...

কাজে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের ঘটনায় প্রত্যাহার সেই এসপি

কিশোরগঞ্জ সদর মডেল থানায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা থাকা সত্তে¡ও তার দেশত্যাগের ঘটনায় প্রত্যাহার করে নেওয়া কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরীকে পুনরায় আগের কর্মস্থলে যোগ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

মঙ্গলবার বিকেল ৫টায় প্রধান উপদেষ্টা ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন

ঙ্গলবার বিকেল ৫টায় প্রধান উপদেষ্টা ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। সোমবার (৪ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

বিস্তারিত...

ভারতে সম্পদের কেন্দ্রীভবন: অতি ধনী ১ শতাংশের হাতে দেশের ৬০% সম্পদ

একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ভারতে ধনী ও দরিদ্রের মধ্যে ক্রমবর্ধমান বৈষম্য স্পষ্টভাবে দেখা যাচ্ছে। গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম বার্নস্টাইনের প্রতিবেদন অনুসারে, দেশের মোট সম্পদের প্রায় ৬০ শতাংশই মাত্র ১ শতাংশ পরিবারের হাতে রয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪