জুলাই ও আগস্ট পুরো মাসই সতর্কতার বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তবে ১১ দিনের বিশেষ সতর্কতার নির্দেশনার বিষয়ে কিছু জানা নেই বলে জানিয়েছেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার এএসআই আমির হোসেনসহ ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্রজনতার গণঅভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়ের করা মামলার মধ্যে ১৫টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা পাঁচটি এবং অন্য ধারায় মামলা ১০টি।
জুলাই জাতীয় সনদের খসড়া প্রকাশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। খসড়া সনদ ইতিমধ্যে পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সরকারের সন্ত্রাসবিরোধী দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং ঘোষণা দিয়েছেন বাংলাদেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা বলেন, ‘সন্ত্রাসবিরোধী লড়াই আমাদের শীর্ষ অগ্রাধিকার।
পুলিশের চার উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত পৃথক চার আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বৈষম্যবিরোধী আন্দোলনের ১০ জন শহীদসহ তিনটি ক্যাটাগরিতে আহত আরো ১ হাজার ৭৫৭ জন জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ করেছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। সোমবার (২৮ জুলাই) মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত গেজেটে এ তথ্য প্রকাশ করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানে গাজীপুরের কালিয়াকৈরের ব্যবসায়ী ইলিম হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৪২ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার সেকান্দার আলীর ছেলে আবু সাইদ ওরফে রাজু।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরের আবু সাঈদ, আশুলিয়ায় মরদেহ পোড়ানো ও লক্ষ্মীপুরে ৫ জনকে হত্যা মামলায় মোট ১৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। মামলায় গ্রেফতার চার আসামি বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে৷
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে ৯ সদস্যের একটি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার।
ঢাকার মোহাম্মদপুর থেকে হেরোইনসহ এক যুবককে আটকের পর মামলা করে পুলিশ। পরে সেই মামলা ‘গায়েব’ করে একই নম্বরে অন্য একটি ছিনতাইয়ের মামলা করার অভিযোগ উঠেছে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানসহ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে।
আদালতে তোলার সময় বিএনপিপন্থি আইনজীবীদের তোপের মুখে পড়েন চার নেতা। এ সময় বিএনপিপন্থি আইনজীবীরা তাদের দিকে তেড়ে যান। আইনজীবীরা চাঁদাবাজির বিরুদ্ধে নানান রকম স্লোগান দিতে থাকেন।
ময়মনসিংহে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল করেছেন আপিল বিভাগ। রোববার (২৭ জুলাই) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। এ বিষয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক বলেন, রাষ্ট্রপক্ষের আপিল (লিভ টু আপিল) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।