বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
নতুন সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী কোন সরকারি কর্মচারী আন্দোলনে গেলে, অর্থাৎ নিজে নিয়ম লঙ্ঘন করে একজন সরকারি কর্মচারী আরেকজন সরকারি কর্মচারীর কাজে বাধা দিলে বা তাকে তার কাজ থেকে বিরত রাখলে, তাকে বাধ্যতামূলক অবসরসহ চাকরি থেকে বরখাস্ত করা যাবে।
গত ১৬ জুলাই ২০২৫ তারিখে গোপালগঞ্জ জেলা সদরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পূর্বনির্ধারিত জনসভাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জেলা কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা ও নাগরিক নিরাপত্তা ব্যাহত হওয়ার বিষয়সহ আনুষঙ্গিক অন্যান্য ঘটনা উদ্ঘাটনের নিমিত্ত একজন সাবেক বিচারপতির নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে
সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ঢাকার একটি আদালত।
কারাগারে থেকেও নিজেকে মানসিকভাবে শান্ত রাখার চেষ্টা করছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আটক থাকা এই রাজনীতিক কোরআন শরীফ পড়েই কাটাচ্ছেন অধিকাংশ সময়।
স্থানীয় সরকার নির্বাচনের দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় (হত্যা ও বিস্ফোরক মামলা) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অন্য আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর শুনানির কথা রয়েছে আজ।
চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ পাঁচ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় বুধবার (২৩ জুলাই) তিউনিসিয়া থেকে ২০ জন বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানিয়েছে।
গত বছর এবিএম খায়রুল হকের বিরুদ্ধে বিচারক হিসেবে ‘দুর্নীতি ও বিদ্বেষমূলক’ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় শাহবাগ থানায় মামলা করা হয়।
শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার সচিবালয়ের ভেতরে ও বাইরে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শাহবাগ থানা পুলিশ বাদি হয়ে মামলাটি করেন। এতে অজ্ঞাতপরিচয় ১ হাজার থেকে ১২ শ জনকে আসামি করা হয়েছে
ঢাকার উত্তরায় গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২২ জনের পরিচয় শনাক্ত করে ইতোমধ্যে তাদের পরিবার ও আত্মীয়দের নিকট হস্তান্তর করা হয়েছে।
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে আলোচিত লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলায় তদন্তে প্রাপ্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির কোতোয়ালি থানা-পুলিশ।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার ভাই শাহিন সিদ্দিক ও রফিক আহমেদ সিদ্দিকের ১৭ একর জমি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।