আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রায় ১০ মাসে বিভিন্ন মামলায় সাড়ে সাত হাজার ব্যক্তিকে গ্রেফতার এবং পাঁচ শতাধিক অস্ত্র উদ্ধারের তথ্য দিয়েছে র্যাব।
রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার মো. টিটন গাজীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে আদালতে শুনানি চলাকালে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন তিনি।
হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও রেজিস্ট্রেশন করতে পারছে না নার্সিংয়ের ২০ শিক্ষার্থী। তাদের রেজিস্ট্রেশন এবং পরীক্ষা নেয়ার জন্য নার্সিং কলেজ কর্তৃপক্ষ গত এক বছর সরকারি বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েছে। কিন্তু কাক্সিক্ষত সাড়া মিলেনি। বরং দফায় দফায় চিঠি চালাচালিতে সময়ক্ষেপণ হয়েছে। উপায়ান্তুর না দেখে কলেজ কর্তৃপক্ষ উচ্চ আদালতের শরণাপন্ন হয়।
চাঁদা না দেওয়ায় পুরান ঢাকায় এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা নিয়ে দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে এবার পল্লবীতে একই কারণে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টায় পল্লবীর আলব্দিরটেক এলাকায় ৩০ থেকে ৪০ জন লোক এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে হামলা চালায়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান কাজ হয়ে দাঁড়ায় ব্যাংক খাতের সংস্কার করা। কারণ, আগের সরকারের সময় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই খাতের। রাষ্ট্রীয় সংস্থার সহায়তায় ব্যাংক দখল হয়েছে। একটি ব্যবসায়ী গোষ্ঠীর হাতেই সাতটি ব্যাংকের নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়। এই সুযোগে বড় অঙ্কের অর্থ দেশের বাইরে পাচার করা হয়।
অপরাধ স্বীকার করে জুলাই গণহত্যার মামলায় রাজসাক্ষী হওয়ায় শর্ত সাপেক্ষে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ক্ষমা করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শর্ত অনুযায়ী তাকে নিজের ও তার সঙ্গীদের অপরাধের বিষয় ট্রাইব্যুনালে তুলে ধরতে হবে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে তাকে কারাগারে অন্য বন্দিদের সঙ্গে না রেখে আলাদা জায়গায় রাখতে আদেশ দেওয়া হয়েছে।
রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যার ঘটনায় করা অস্ত্র মামলায় ছাত্রদল নেতা তারেক রহমান রবিন আদলাতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। চাঁদাবাজি নয়, ভাঙারির একটি দোকানে কারা ব্যবসা করবে এবং সেই দোকানের লেনদেন নিয়ে সৃষ্ট দ্বন্দ্বেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন।
সারাদেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম।
মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় র্যাব ছায়া তদন্ত করছে বলে জানিয়েছেন র্যাবের মহপরিচালক এ কে এম শহিদুর রহমান।
পুলিশ কর্তৃক সেনা সদস্য হেনস্তা সংক্রান্ত সেনা সদরের চিঠি বিষয়ক অপব্যাখ্যা করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)
শুক্রবার বিকেলে বিমানের বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা আছে বলে হুমকি দেওয়া হয়
জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিকদের বিষয়ে তদন্তে একসঙ্গে কাজ করবে ঢাকা ও কুয়ালালামপুর।
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনা দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
অপরদিকে রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল। এসময় তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। মিছিলটি টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে রোকেয়া হলের সামনে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা এ ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানান। পাশাপাশি দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। ঢাকা কলেজ শিক্ষার্থীদের সাইন্সল্যাব-নীলক্ষেতে মিছিল এছাড়া ঢাকা কলেজেও বিক্ষোভ হয়েছে। এসময় শিক্ষার্থীরা রাজনীতিতে চাঁদাবাজির সংস্কৃতি ও ফ্যাসিবাদ রুখে দেওয়ার ঘোষণা দেন। রাত সাড়ে ৯টায় ঢাকা কলেজের হল পাড়া থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এরপর সাইন্সল্যাব থেকে নীলক্ষেত মোড় হয়ে ঢাকা কলেজের মূল ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।