ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি-রমনা বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. ইমাউল হককে শেরেবাংলা নগর থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। সোমবার (১৯ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে এ বদলি করা হয়।
আসন্ন ঈদ উল আজহা উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন অঞ্চলসমূহের পশুর চামড়া ও মাংসের গুণগত মান অক্ষুণ্ন রেখে ধর্মীয় ও স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশু জবাই এবং মাংস প্রস্তুতের বিষয় ইমাম ও মাংস প্রস্তুতকারীদের প্রশিক্ষণ দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সোমবার (১৯ মে) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বিষয়টি জানিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরীয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের দ্রুত বিচার, বিচারকার্যে প্রশাসনিক অসংগতি ও গাফিলতি, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতা, দেশজুড়ে নাগরিক নিরাপত্তার বেহাল দশা এবং নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা দাবিতে সন্ত্রাসবিরোধী শিক্ষার্থী ব্যানারে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল ও কয়েকটি বামপন্থী ছাত্রসংগঠন।
বিজিবির সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) মো. সাফিনুল ইসলাম ও তার স্ত্রী সোমা ইসলামের আরও আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন
নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ২০২২ সালের ২৯ নভেম্বর মানিকগঞ্জে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় ওই রাতে আটক করা হয় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ ও ছাত্রদলের কর্মী জসিম উদ্দিন ওরফে আকাশকে। মামলায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টির অভিযোগ আনা হয়।
লুটপাট ও পাচারের অভিযোগে আইনি প্রক্রিয়ার আওতায় শেখ পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর প্রায় পৌনে দুই লাখ কোটি টাকার অর্থ ও সম্পদ জব্দ করা হয়েছে। এসব অর্থ দিয়ে ‘লুটের টাকা ব্যবস্থাপনা তহবিল’ গঠন করবে সরকার। সোমবার (১৯ মে) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পাচার টাকা ফেরত আনার বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করার প্রতিবাদে চলমান কর্মসূচি আগামীকাল মঙ্গলবার স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত কর্মকর্তারা। সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা এ কথা জানান
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার সড়কসমূহে নিরাপদ পথচারী নিশ্চিত করার জন্য ডিএনসিসি আওতাধীন এলাকার প্রধান সড়কসমূহের ফুটপাত মেরামতের জন্য নির্দেশ প্রদান করেছে, ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। সোমবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে
নামসর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে প্রায় ১১০২ কোটি টাকা আত্মসাতের ঘটনায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৬৮ জনকে আসামি করে পৃথক দুই মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে রাজধানীর গুলশান-১ এলাকায় এক অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (১৮ মে) নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়
রাজধানীতে ঝটিকা মিছিলবিরোধী অভিযান পরিচালনা করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ১৬ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য বিভিন্ন ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫২৯ জন। সোমবার (১৯ মে) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান
লুটেরাদের জব্দ টাকা ও অবরুদ্ধ শেয়ারের ব্যবস্থাপনায় আলাদা একটি তহবিল হচ্ছে। এই টাকা যেসব ব্যাংক থেকে লুট হয়েছে তাদের ফেরত দেওয়া হবে। এই তহবিল থেকে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। আরেকটি অংশ দরিদ্রদের কল্যাণে ব্যয় করা হবে। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর
বংশাল থানা এলাকায় শুভযাত্রা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে মুগদা থানাধীন দক্ষিণ মান্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. দ্বীন ইসলাম ওরফে অন্তর (১৯), আমির হামজা (১৯) এবং মো. আকাশ রহমান তানভীর (২২)।
বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে চার হেভিওয়েটকে। সোমবার সকাল ১১টার দিকে তাদের গ্রেপ্তার দেখান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম