| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাজে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের ঘটনায় প্রত্যাহার সেই এসপি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৪, ২০২৫ ইং | ১৪:৫০:৫৬:অপরাহ্ন  |  ১৬৫৩৫৯২ বার পঠিত
কাজে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের ঘটনায় প্রত্যাহার সেই এসপি

রিপোর্টার্স ডেস্ক :
কিশোরগঞ্জ সদর মডেল থানায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা থাকা সত্তে¡ও তার দেশত্যাগের ঘটনায় প্রত্যাহার করে নেওয়া কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরীকে পুনরায় আগের কর্মস্থলে যোগ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

গতকাল রোববার (৩ জুলাই) পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত উপমহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিন স্বাক্ষরিত তাকে পুনরায় যোগদানের নির্দেশ দেওয়া হয়। প্রায় তিন মাস পর পুনরায় তার দায়িত্বে ফিরেছেন তিনি।

জানা যায়, গত ৭ মে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ চিকিৎসার জন্য দেশ ছেড়ে যাওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক সংগঠন আন্দোলন শুরু করে। আর এ ঘটনায় তার নিজের জেলা কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছিল। এ ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শক (এএসআই) পদমর্যাদার দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

এ ঘটনায় দুটি কমিটি তদন্ত শেষে কিশোরগঞ্জের পুলিশ সুপারসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া অন্যদের নির্দোষ বলে অব্যাহতি দিতে সুপারিশ করে। তদন্ত চলাকালে কিশোরগঞ্জের পুলিশ সুপারের পদটি শূন্য ছিল।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪