স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম :
সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে নগরের চিটাগাং ক্লাবের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-কমিশনার মো. আলমগীর হোসাইন।
তিনি বলেন, ‘গতকাল (৩ আগস্ট) রাতে তিনি একটি বিয়ের অনুষ্ঠান শেষে চিটাগাং ক্লাবের একটি রুমে রাতযাপন করেন। আজ (৪ আগস্ট) সকালে তার সাড়াশব্দ না পাওয়া যাচ্ছিল না। সকালে ক্যান্টনমেন্টের একটি অনুষ্ঠানেও উনার যাওয়ার কথা ছিলো। তাই ওখান থেকেও দুইজন সৈনিক এসেছেন। পরে উনার কোনো রেসপন্স না পেয়ে রুমের দরজা ভাঙা হয়। সেখানে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।
১৯৭০ সালের ৬ সেপ্টেম্বর পাকিস্তান মিলিটারি একাডেমির (পিএমএ) ২৪তম যুদ্ধ কোর্স থেকে পদাতিক বাহিনীতে কমিশন লাভ করেন হারুন অর রশিদ। তিনি ২০০০ সালের ২৪ ডিসেম্বর সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০২ সালের ১৬ জুন অবসরে যান।
এম হারুন অর রশিদ ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রামের হাটহাজারীর সন্তান। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাঁকে ‘বীর প্রতীক’ উপাধিতে ভূষিত করা হয়।