| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

অবশেষে মুখ খুললেন উপদেষ্টাকে বোতল ছুঁড়ে মারা সেই শিক্ষার্থী

উপদেষ্টা মাহফুজ আলমের দিকে বোতল ছুঁড়ে মারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেই শিক্ষার্থী বলেছেন, আমি কোনো ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত নই। আমার ব্যাপারে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। বৃহস্পতিবার এসব কথা বলেন জবির অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুসাইন

বিস্তারিত...

দুই উপদেষ্টার সাবেক এপিএস, পিও ও এনসিপি নেতাকে দুদকে তলব

স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদক মহাপরিচালক আক্তার হোসেন এ বিষয় বলেন, তুহিন ফারাবি এবং মাহমুদুল হাসানকে ২০ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এছাড়া গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে ২১ মে এবং মোয়াজ্জেম হোসেনকে ২২ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তাদের বিরুদ্ধে কেনাকাটা ও বদলি বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে।

বিস্তারিত...

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের বিরুদ্ধে আবেদনের পরবর্তী শুনানি ২৬ মে

আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভুঁইয়া, মোহাম্মদ আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনিক আর হক। আসামি পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান ও মোহাম্মদ শিশির মনির।

বিস্তারিত...

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ২৭ জন

বিডিআর বিদ্রোহের মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ২৭ জন। বৃহস্পতিবার (১৫ মে) সকালে তারা মুক্তি পান। এ সময় কারা ফটকে তাদের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

সাবেক এমপি কাজিম উদ্দিন ধনু ঢাকায় গ্রেপ্তার

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ওরফে ধনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

বিস্তারিত...

ইসলামিক ফাউন্ডেশনের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি

ইসলামিক ফাউন্ডেশনের অনিয়ম ও দুর্নীতি তদন্তে একটি কমিটি গঠন করেছে সরকার। হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীরকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বিস্তারিত...

দেড় কোটি টাকা চুরি করে ফ্রিজ-আলমারি কিনলেন কেয়ারটেকার

রাজধানীর রামপুরার একটি বাসা থেকে দেড় কোটি টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার ও সাত হাজার মার্কিন ডলার চুরির ঘটনায় বাসার কেয়ারটেকার উজ্জ্বলকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। চুরির টাকা দিয়ে ওই কেয়ারটেকার আলমারি ও ফ্রিজ কিনেছিলেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব জানান

বিস্তারিত...

সাবেক মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার আসামি সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছে সিআইডি। বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

উচ্ছেদ করা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের অবৈধ দোকান–স্থাপনা

রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে ওঠা অবৈধ ভ্রাম্যমাণ দোকানপাটসহ স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটক এলাকা দিয়ে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছে।

বিস্তারিত...

কাকরাইল ও গুলিস্তানে সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে ঢাকা শহর। এই শহরে থাকা আর ভোগান্তি যেন নামান্তর। সপ্তাহে ৩/৪ দিন ভুগতে হয় সড়কে

বিস্তারিত...

আওয়ামী সরকারের করা চুক্তিতে হাসিনাকে ভারত থেকে আনা সম্ভব: দুদক চেয়ারম্যান

অভিযুক্ত ব্যক্তিদের বিদেশ থেকে ফেরত আনার বিষয়ে বহি:সমর্পণ চুক্তি তৎকালীন আওয়ামী লীগ সরকার করে গেছেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। বুধবার দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেরতের বিষয় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন

বিস্তারিত...

আইজিপির সঙ্গে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রভিত্তিক রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদল পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিস্তারিত...

এক দফা দাবিতে শাহবাগ অবরোধ, দুর্ভোগে সাধারণ মানুষ

এক দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা। বুধবার বিকেলে বৃষ্টি উপেক্ষা করে তারা শাহবাগ অবরোধ করেন। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল, সৃষ্টি হয় তীব্র যানজট। ফলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

বিস্তারিত...

আহত ৩৬ জন ঢামেকে, কাকরাইল না ছাড়ার ঘোষণা জবি শিক্ষক-শিক্ষার্থীদের

আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে ছাত্র-শিক্ষক ও সাংবাদিকসহ অন্তত ৩৬ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ অবস্থায় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় জবি শিক্ষক-শিক্ষার্থীরা। কাকরাইল মোড়ে যমুনা অভিমুখী সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন তারা। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘোষণা দেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, আমাদের শিক্ষক ও ছাত্রদের ওপর যে হামলা চালানো হয়েছে তার বিচার করতে হবে। ঘাতক পুলিশের বিচার করতে হবে।

বিস্তারিত...

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি করা হয়েছে। বুধবার ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪