| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৫ ইং | ২২:৩৪:৪৬:অপরাহ্ন  |  ২৩৫৬৯৮৫ বার পঠিত
আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ
ছবির ক্যাপশন: আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ

রিপোর্টার্স২৪ ডেস্ক: 

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। মামলায় গ্রেফতার চার আসামি বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে৷

প্রসিকিউশন বলছে, তারা সব আসামির বিচার শুরুর আবেদন জানাবেন। এর আগে গত ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওইদিন ৩০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। গত ২২ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-বেরোবির সাবেক ভিসি, রংপুরের সাবেক পুলিশ কমিশনারসহ ২৪ জনকে পলাতক ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২৷

গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ।


রিপোর্টার্স২৪/ ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪