| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় হাতেনাতে ৫ জন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: Jul ২৬, ২০২৫ ইং | ০৯:৫১:০৩:পূর্বাহ্ন  |  ২১৮১৪৬০ বার পঠিত
গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় হাতেনাতে  ৫ জন গ্রেপ্তার
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

সিনিয়র রিপোর্টার : রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ৫ জন গ্রেপ্তার হয়েছেন। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডের একটি বাসা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। 

এদিকে ৫ জনকে গ্রেপ্তারের খবরে গুলশান থানায় যান সমন্বয়কদের একটি দল। তারা জানান, গ্রেপ্তারকৃতরা সমন্বয়ক নয়। তারা সসন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করে আসছিলো। 

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াদসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। রিয়াদের নেতৃত্বে এ চাঁদাবাজির ঘটনা ঘটে। চক্রটি র্দীঘদিন ধরে নিজেদের সমন্ধয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিলো। চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৫ জনকে বর্তমানে গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে।

গুলশান থানা সূত্রে জানা গেছে, চাঁদা দাবিকারী ওই ব্যক্তির নাম রিয়াদ। কয়েকদিন আগে তিনিসহ কয়েকজন সাবেক এক এমপির বাড়িতে গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর ওইদিন তারা ১০ লাখ টাকা নিয়ে আসেন। আজ বাকি টাকা আনতে গেলে খবর পেয়ে পুলিশ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪