রাজধানীর জুরাইন এলাকায় যুবক সোহেল হত্যা মামলায় আদালত বুধবার প্রধান আসামি রবিন ওরফে ট্যারা রবিনকে মৃত্যুদণ্ড দেন। অপর দুই আসামি রিপন ও মাসুদকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এ সঙ্গে সংশ্লিষ্টরা অর্থদণ্ডও পাবেন। ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. খোরশেদ আলম রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রবিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অপর দুই আসামি রিপন ও মাসুদকে দুই লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে। রিপন ও মাসুদ পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন তথ্য প্রচার এবং জুয়া ও প্রতারণামূলক বিজ্ঞাপন নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার। এ লক্ষ্যে কারাদণ্ড ও জরিমানার বিধান রেখে ‘সম্প্রচার অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া প্রস্তুত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রস্তাবিত এই অধ্যাদেশে লাইসেন্স ছাড়া টেলিভিশন,
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সিলেট বিভাগের নির্বাচনী প্রস্তুতি প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে। তিনি বলেন, আমরা যতটুকু আশা করেছিলাম, তার চেয়েও ভালো প্রস্তুতি নিয়েছে সিলেটের প্রশাসন। এবারের প্রস্তুতিতে কোথাও কোনো ঘাটতি নেই।
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর মধ্যে কোতোয়ালী থানা পুলিশ একজন, ডেমরা থানা একজন, মোহাম্মদপুর থানা ছয়জন, তেজগাঁও থানা একজন, হাজারীবাগ থানা ১২ জন, বাড্ডা থানা দুজন, পল্টন থানা দুজন, আদাবর থানা একজন, বংশাল থানা একজন, চকবাজার থানা একজন, কলাবাগান থানা দুজন, যাত্রাবাড়ী থানা আটজন, রামপুরা থানা তিনজন, গেন্ডারিয়া থানা একজন, দারুস-সালাম থানা দুজন, শিল্পাঞ্চল থানা একজন, শাহবাগ থানা পাঁচজন, ওয়ারী থানা একজন ও উত্তরা পশ্চিম থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৮ জানুয়ারি) ডিএমপি জানায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কোতোয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মোয়াজ্জেম হোসেন (৪৬)। ডেমরা থানা পুলিশের অভিযানে গ্রেফতার ব্যক্তি হলেন—মো. জাহাঙ্গীর হোসেন মুন্সি (৪৬)। মোহাম্মদপুর থানা পুলিশ মো. আদু (২৬), খালিদ আল-মাহমুদ (২৮), মো. মিলন (২৪), সুজন (২৩), আতিকুল ইসলাম (২৮) ও মো. সাকিবকে (১৯) ।
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ও রানওয়ে নির্মাণকাজে প্রায় ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক প্রধান প্রকৌশলী মো. হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
চাচাকে বাবা হিসেবে উপস্থাপন করে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার হওয়ার অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মো. কামাল হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রাজধানীর যাত্রাবাড়ী থানার পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে শফিকুল ইসলাম (৪২) নামে এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে ফাঁড়ির ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জুলাই গণ অভ্যুত্থানের সময় পুলিশের কাছে থাকা এক হাজারের বেশি আগ্নেয়াস্ত্র ও দুই লাখেরও বেশি গুলাবারুদ এখনও উদ্ধার হয়নি। নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ বাকি থাকায় এই অস্ত্রের অনুপস্থিতি আইনশৃঙ্খলা এবং ভোটারদের নিরাপত্তায় উদ্বেগ সৃষ্টি করছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার মহানগর
নির্বাচনকালীন সময়ে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) রিটকারী আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেন। পরীক্ষার্থীদের পক্ষে এ রিট দায়ের করা হয়েছে।
গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে ৪ জনকে আমৃত্যু কারাদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার রায় ঘোষণা করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিচারক মো. রহিবুল ইসলাম রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন: বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ। ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা এই তথ্য নিশ্চিত করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রার্থী হওয়ার সুযোগ না পেলেও ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন না অন্তত ২২ জন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী। কারাগারে বন্দি অবস্থায় থেকেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন তারা। তালিকায় রয়েছেন বাংলাদেশের রাজনীতিতে পরিচিত মুখ রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাদেক খান, ডা. এনামুর রহমানসহ আরও কয়েকজন প্রভাবশালী রাজনীতিবিদ।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত বছরের ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। চলতি বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত টানা ৩৮ দিনের অভিযানে সারা দেশে মোট ২২ হাজার ৪৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা জোরদার করেছে সরকার। এ লক্ষ্যে সচিবালয়ে প্রবেশাধিকার সংরক্ষিত রেখে ‘বাংলাদেশ সচিবালয় প্রবেশ নীতিমালা-২০২৫’ কঠোরভাবে বাস্তবায়ন এবং নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে গত ২৫ জানুয়ারি সচিবালয়ে অননুমোদিতভাবে প্রবেশের অভিযোগে দুইজন ব্যক্তিকে আটক করা হয়। আটকরা হলেন- মো. আলিফ শরীফ ও মো. আশিক। তারা সচিবালয় নিরাপত্তা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তার সই জাল করে অবৈধ পাস তৈরি করে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করেন, যা সরকারি নির্দেশনার ব্যত্যয়।
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসার কারণে ৭ বছর বয়সি হাবিবা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় দায়ি নার্স পলাতক রয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার পর হাসপাতালের দ্বিতীয় তলার ৪ নম্বর সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটি চলতি মাসের ১৭ জানুয়ারি প্রফেসর নুরুল্লাহর অধীনে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিল। নিয়ম অনুযায়ী অপারেশনের আগে ইনজেকশন দেওয়া হয় অপারেশন থিয়েটারে। কিন্তু সিনিয়র স্টাফ নার্স ইয়াসিন নিয়ম অমান্য করে শিশুটিকে ওয়ার্ডে ইনজেকশন দেন। কী ধরনের ইনজেকশন দেওয়া হয়েছিল তা হাসপাতাল পরিচালক তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।