| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রাজধানীতে ৩ বছরের শিশু অপহরণ মামলায় অভিযুক্ত কারাগারে

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তিন বছর বয়সী এক শিশুকে অপহরণের মামলায় অভিযুক্ত জাকির হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (৩০ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। আদালতে আসামিপক্ষের আইনজীবী মো. মাহবুবুর রহমান খান জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে মুগদা থানার একটি দল মান্ডার মাহিম এলাকার একটি গ্যারেজ থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করে। পরে মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল আলম তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন।

বিস্তারিত...

সোনারগাঁওয়ে প্রকাশ্যে গুলি, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনায় মাইনুল ইসলাম জিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। র‍্যাব-১১-এর অপারেশনস অফিসার মো. রওনক এরফান খান শুক্রবার (৩০ জানুয়ারি) দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সোনারগাঁও উপজেলার পাঁচানী এলাকায় নদীর পাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে মাহি ও জিয়া নামের দুই যুবককে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। ওই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে স্থানীয়দের মধ্যে ভীতি ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

বিস্তারিত...

সারা দেশে সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেপ্তার ৫০৪

সেনাবাহিনীর যৌথ অভিযানে সারা দেশে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ককটেল, দেশীয় অস্ত্র এবং দেশি-বিদেশি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় ৫০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৫

রাজধানীতে পুলিশ অভিযান “অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২”-এর আওতায় গত ২৪ ঘণ্টায় রাজধানীর ১১টি থানায় অভিযান চালিয়ে মোট ৩৫ জনকে গ্রেপ্তার করেছে। এই অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক হয়েছেন।

বিস্তারিত...

জামিন ছাড়াই কারামুক্তি পাওয়া সেই তিন আসামি গ্রেপ্তার

জামিননামা ছাড়াই ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়া একটি হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-১৪।

বিস্তারিত...

বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করলো মার্কিন দূতাবাস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিস্তারিত...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৩৮ জন গ্রেপ্তার

অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপারেশন ডেভিল হান্ট ফেজ ২–এর আওতায় রাজধানীর বিভিন্ন এলাকায় টানা অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (২৮ জানুয়ারি) দিনভর পরিচালিত এই অভিযানে শাহবাগ, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, কদমতলী, সূত্রাপুর, লালবাগসহ ঢাকার বিভিন্ন থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিস্তারিত...

শেরপুরে নির্বাচনী সংঘর্ষ: ওসি ও ইউএনওকে প্রত্যাহার করলো ইসি

শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নির্বাচনী এলাকায় বুধবার (২৮ জানুয়ারি) সংঘর্ষের ঘটনার পর সংশ্লিষ্ট থানার ওসি (অফিসার্স ইনচার্জ) এবং ইউএনও (উপজেলা নির্বাহী অফিসার)কে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিস্তারিত...

বাংলাদেশের নির্বাচন ২০২৬: সামরিক বাহিনী কি এখনও দৃশ্যপটের এক শক্তি?

ফেব্রুয়ারি ১২-এর ভোটের আগে সেনা নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে; অতীতের অভ্যুত্থান ও সামরিক শাসনের প্রভাব এখনও রাজনীতিতে দেখা যায়।

বিস্তারিত...

টেংরাটিলা বিস্ফোরণ: ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাবে বাংলাদেশ

সুনামগঞ্জের ছাতকের টেংরাটিলা গ্যাসক্ষেত্রে ২০০৫ সালে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের মামলায় বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়ার রায় দিয়েছেন আন্তর্জাতিক আদালত। কানাডিয়ান কোম্পানি নাইকো রিসোর্সকে ৪২ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশকে পরিশোধের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস (ইকসিড) ট্রাইব্যুনাল।

বিস্তারিত...

পুলিশের লুট হওয়া গ্রেনেডসহ বিপুল গোলাবারুদ উদ্ধার

ফরিদপুর কোতয়ালী থানা থেকে লুট হওয়া ৩টি গ্রেনেড, ৪১টি শটগান কার্তুজ ও ৩০টি গ্যাস গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।

বিস্তারিত...

শিশু অপহরণের পর হত্যা, তিনজনের মৃত্যুদণ্ড

ফেনীতে আলোচিত চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আহনাফ আল মাঈন নাশিতকে (১০) অপহরণ ও হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন-আশরাফ হোসেন তুষার (২২), মোবারক হোসেন ওয়াসিম (২২) ও ওমর ফারুক রিফাত (২২)।

বিস্তারিত...

বিদেশি কোম্পানিকে কন্টেইনার টার্মিনাল পরিচালনার প্রক্রিয়া বৈধ: হাইকোর্ট

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির মাধ্যমে পরিচালনার প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত প্রক্রিয়ার বৈধতা নিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন আদালত।

বিস্তারিত...

শেরপুরে সংঘর্ষ ও হত্যার ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ

শেরপুরে সহিংসতায় জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের সহিংসতায় প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক।

বিস্তারিত...

শেরপুরের সহিংসতায় গভীর উদ্বেগ অন্তর্বর্তী সরকারের

শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী অনুষ্ঠানে সংঘর্ষে একজনের নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে এ ধরনের সহিংসতাকে অগ্রহণযোগ্য ও দুঃখজনক বলে মন্তব্য করেছে সরকার।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪