রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার সন্তানদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ-৪ আদালতে রায় ঘোষণা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় অভিযোগ আনা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিককে পৃথকভাবে ১০ কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেন। মামলায় শেখ রেহানার আরেক মেয়ে এবং ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককেও আসামি করা হয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বন্ধু রুবেল আহমেদ আদালতে নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ১,৭৭৪ জনকে আটক করা হয়েছে এবং ১৭৯টি অস্ত্র ও ১,৯৪১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের মুখে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার (১ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার মহানগর জ্যেষ্ঠ
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় ময়মনসিংহের গৌরীপুরে তিন আন্দোলনকারীকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহাসহ ৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আশুলিয়ার জুলাই গণঅভ্যুত্থানে ছয় তরুণ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার জন্য ৫ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় সাতজনকে হত্যার অভিযোগ রয়েছে, যেখানে হত্যাকাণ্ডের পর লাশ পোড়ানো হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনে অংশগ্রহণের শেষ আইনি প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে। প্রার্থিতা ফিরে পেতে করা তার লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। ফলে এই আসনে তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) জানিয়েছে, গত বছরের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের জানুয়ারি মাসে মব–গণপিটুনি বা গণসন্ত্রাসে নিহতের সংখ্যা দ্বিগুণ হয়েছে। একই সময়ে অজ্ঞাতনামা লাশ উদ্ধারের ঘটনাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শনিবার (৩১ জানুয়ারি) প্রকাশিত জানুয়ারি মাসের মানবাধিকার প্রতিবেদনে এমএসএফ এ তথ্য তুলে ধরে।
রাজধানী ঢাকায় বিচারপ্রার্থী নারীকে ধর্ষণের অভিযোগে এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অভিযুক্ত আইনজীবীর নাম মো. শামসুল ইসলাম (৫৫)। শুক্রবার (৩০ জানুয়ারি) তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, রাজধানীর বিজয়নগরের মাহতাব সে
রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় লেথাল ওয়েপন (মারণাস্ত্র) ব্যবহার করবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান।
বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরাপদ হয়, তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি সহায়তা এবং নিরপেক্ষ মনিটরিং দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওকে চিঠি লিখেছেন দুইজন মার্কিন সিনিয়র কংগ্রেসম্যান জো উইলসন এবং নাইল পাও। মঙ্গলবার (২৭ জানুয়ারি) তারা এ চিঠি দেন।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত তালিকা থেকে আরও ১২ জনের নাম বাতিল করেছে সরকার। মিথ্যা তথ্য দিয়ে তালিকাভুক্ত হওয়ায় তাদের নাম বাদ দেওয়া হয়েছে বলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তিন বছর বয়সী এক শিশুকে অপহরণের মামলায় অভিযুক্ত জাকির হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (৩০ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। আদালতে আসামিপক্ষের আইনজীবী মো. মাহবুবুর রহমান খান জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে মুগদা থানার একটি দল মান্ডার মাহিম এলাকার একটি গ্যারেজ থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করে। পরে মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল আলম তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনায় মাইনুল ইসলাম জিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১। অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। র্যাব-১১-এর অপারেশনস অফিসার মো. রওনক এরফান খান শুক্রবার (৩০ জানুয়ারি) দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সোনারগাঁও উপজেলার পাঁচানী এলাকায় নদীর পাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে মাহি ও জিয়া নামের দুই যুবককে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। ওই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে স্থানীয়দের মধ্যে ভীতি ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।