ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম বলেন, দেশে হাজারো, লাখো জুলাই যোদ্ধার রয়েছে। প্রত্যকের জন্য ব্যক্তি পর্যায়ে বা আলাদা করে নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব। তবে হাদির মতো যারা নিরাপত্তা ঝুঁকিতে আছেন, অথবা ‘গান পয়েন্টে’ আছেন, তাদের নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রেক্ষাপটে পুলিশের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের জন্য বিশেষ নিরাপত্তা প্রটোকল সরবরাহ করা হবে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, শেরপুরের নলিতাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সীমান্ত দিয়ে লোক পারাপার চক্রের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ঢাকায় আনা হচ্ছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় হামলাকারী ও তার সহযোগিকে পুলিশ ইতোমধ্যে সনাক্ত করেছে। তাদের গ্রেপ্তারের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় এ ঘটনা ঘটে। হামলার
রাজধানীর উত্তরায় জুলাই রেভেলসের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তাররা হলেন মো. মাসুম ও মো. ফাহিম খান।
ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদির ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে বলে দাবি করেছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রবাসী
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী সীমান্ত অতিক্রম করেছে এমন কোনো তথ্য পুলিশের কাছে নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেলের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।
২০২৪ সালের জুলাই–আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও দেশে এক গভীর নিরাপত্তা সংকট ও ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে। বিশেষ করে বিপ্লব-পরবর্তী অস্থিতিশীল সময়ে দেশের বিভিন্ন থানা ও নিরাপত্তা স্থাপনা থেকে বিপুল পরিমাণ মারণাস্ত্র ও গোলাবারুদ লুট হয়ে যায়, যার একটি বড় অংশ আজও উদ্ধার করা সম্ভব হয়নি।
আওয়ামী লীগের শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-নির্যাতন ও চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় গ্রেপ্তার ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও তার আইটি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’-এর সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৪ ডিসেম্বর) এক খুদে বার্তায় এই তথ্য জানায় পুলিশ।
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক-বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য রয়েছে আজ।
রাজধানীর শান্তিনগর, মৌচাক ও মিরপুর এলাকায় শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মিরপুরে ফুটপাতের এক দোকানি সামান্য আহত হয়েছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, স্ত্রী, সন্তান ও ভাইবোন তার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বিগ্ন। নির্বাচনের আগে তারা তাকে আরও সতর্ক হতে বলেছেন। তবে সত্যি বলতে, তিনি ভয় পান না।