| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লিফটের ফাঁকা স্থানে শিশুর মরদেহ; হাতিরঝিল থানা ঘেরাও

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৫, ২০২৬ ইং | ১৭:৪৭:৫৭:অপরাহ্ন  |  ১২৯২৮১৪ বার পঠিত
লিফটের ফাঁকা স্থানে শিশুর মরদেহ; হাতিরঝিল থানা ঘেরাও

স্টাফ রিপোর্টার: রাজধানীর হাতিরঝিল এলাকায় নির্মাণাধীন একটি ভবনের লিফটের ফাঁকা স্থানে জমে থাকা পানিতে আট বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা হাতিরঝিল থানা ঘেরাও করে বিক্ষোভ করেন এবং সড়ক অবরোধ করেন।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে পশ্চিম উলন এলাকায় তাহেদী (৮) নামের শিশুটি তারাবির নামাজের সময় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। দীর্ঘ খোঁজাখুঁজির একপর্যায়ে বাসার পাশের একটি নির্মাণাধীন ভবনের লিফট শ্যাফটের নিচে জমে থাকা পানিতে তার মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা সন্দেহের জন্ম হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ভবনটিতে নিয়মিত নেশাসেবীদের আড্ডা বসত। তাদের ধারণা, শিশুটিকে সম্ভাব্য নির্যাতনের পর সেখানে ফেলে রাখা হতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

স্থানীয়দের আরও অভিযোগ, ভবনটিতে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ চাওয়া হলেও মালিকপক্ষ তা দিতে অস্বীকৃতি জানায়। বিষয়টি পুলিশকে জানানো হলেও তাৎক্ষণিকভাবে কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যায়নি বলে দাবি তাদের। এ ঘটনার প্রতিবাদেই বুধবার রাতে শতাধিক মানুষ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে সড়ক অবরোধ করলে আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন প্রাথমিকভাবে পাওয়া যায়নি। প্রাথমিক ধারণা, পানিতে পড়ে শিশুটির মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্তে কেউ জড়িত প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪