বর্তমানে স্মার্ট ফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু অনেকেই না বুঝেই ফোনে গুচ্ছ গুচ্ছ অ্যাপ ইনস্টল করে ফেলেন। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া গেলেই যে অ্যাপটি নিরাপদ- তা কিন্তু নয়। কোন অ্যাপ প্রয়োজনীয়, আর কোনটি থেকে বিপদ ঘটতে পারে, তা বোঝা খুবই জরুরি।
এআই এজেন্ট নিয়ে একটি ভবিষ্যদ্বাণী করেছেন মেটার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ। তিনি আভাস দিয়েছেন, আগামী পাঁচ বছরে কোটি মানুষের নিজস্ব ব্যক্তিগত এআই এজেন্ট থাকবে। বিনিয়োগকারীদের সঙ্গে ত্রৈমাসি
ইলন মাস্কের মালিকানাধীন এক্স (সাবেক টুইটার) যুক্তরাষ্ট্রে তাদের পেইড ব্যবহারকারীদের জন্য নতুন আর্থিক সেবা ‘এক্স মানি’ চালু করেছে। এর মাধ্যমে তাৎক্ষণিক লেনদেনের পাশাপাশি ক্যাশব্যাক ও বার্ষিক মুনাফার মতো সুবিধা পাওয়া যাবে।
ফেসবুক ও ইনস্টাগ্রামের ‘আসক্তি তৈরির ছক’ (অ্যাডিকটিভ ডিজাইন) পরিবর্তনের জন্য মেটাকে নির্দেশ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তা না হলে প্রতিষ্ঠানটিকে বড় অঙ্কের জরিমানার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) মেটাকে এই নির্দেশ দিয়েছে ইউরোপীয় ইউনিয়
ওপেনএআই নতুন এআই মডেল জিপিটি-৫.৬ উন্মোচন করেছে। বৃহস্পতিবার উন্মোচন করা নতুন মডেলটি তিনটি সংস্করণে পাওয়া যাবে। তিনটি সংস্করণের মধ্যে– সোল (Sol) মূল কর্মক্ষম মডেল হিসেবে পরিচিত, টেরা (Terra) একটি মাঝারি মানের বিকল্প এবং লুনা (Luna) সাশ্রয়ী মূল্যের
বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এর বার্তা আদান-প্রদান অ্যাপ মেসেঞ্জার ব্যবহারের ক্ষেত্রে বিভ্রাটের মুখোমুখি হচ্ছেন ব্যবহারকারীরা। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার পর বিশ্বব্যাপী এই বিভ্রাট দেখা দেয়। বিশ্বব্যাপী অনেক ব্যবহারকারী এই সামাজিক যোগাযোগমাধ্যমটিতে প্রবেশ করতে পারছেন না বলে রিপোর্ট করছেন
উড়োজাহাজ আকৃতির দুটি গ্রহাণু মঙ্গলবার (৯ জুন) পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মহাকাশ পর্যবেক্ষণ সংস্থাগুলো।
মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে এক বিরল ও স্মরণীয় দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। আগামী বছরের ২ আগস্ট দেখা যাবে এই শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সাধারণত এই ধরনের গ্রহণ কয়েক মিনিট স্থায়ী হলেও, আসন্ন এই বিশেষ গ্রহণের স্থায়িত্ব হবে টানা ৬ মিনিট ২৩ সেকেন্ড। বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন, ১৯৯১ থেকে ২১৯৪ সালের মধ্যে এটিই হবে দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।
প্রায় ১০ দিনের ঐতিহাসিক মহাকাশ ভ্রমণ শেষে চাঁদের কক্ষপথ ঘুরে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস II মিশনের চার নভোচারী। শুক্রবার (১০ এপ্রিল)
দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন প্রথমবারের মতো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ১০ মেগাহার্টজ স্পেকট্রাম বরাদ্দের জন্য ডিমান্ড নোট পেয়েছে। এই তরঙ্গ ১৩ বছরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গ্রামীণফোন। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বরাদ্দের বিপরীতে জাতীয় রাজস্ব খাতে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা প্রদান করবে প্রতিষ্ঠানটি।
এআই চ্যাটবট ‘গ্রোক’ (Grok)-এর মাধ্যমে তৈরি করা অশ্লীল কন্টেন্ট বা ছবি নিয়ে চরম বিতর্কের মুখে বড় পদক্ষেপ নিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। ভারতের অনলাইন কন্টেন্ট আইন লঙ্ঘন করার অভিযোগে ৩ হাজার ৫০০-এর বেশি কন্টেন্ট ব্লক এবং ৬০০-এর বেশি অ্যাকাউন্ট চিরতরে মুছে ফেলেছে সংস্থাটি।
অনেকেই কৈশোরে তৈরি করা জিমেইল ঠিকানাই দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছেন। সময়ের সঙ্গে নাম বা রুচি বদলালেও ঠিকানাটি বদলানোর সুযোগ ছিল না। এবার সেই ঝামেলা কমাতে নতুন সুবিধা আনছে গুগল। গুগল ধীরে ধীরে কিছু ব্যবহারকারীকে জিমেইল ঠিকানা পরিবর্তনের সুযোগ দিচ্ছে। সম্প্রতি গুগলের একটি সহায়তা পেজে এ তথ্য জানানো হয়েছে। পেজটি প্রথমে হিন্দি ভাষায় প্রকাশিত হয়, পরে গুগল ট্রান্সলেশনের মাধ্যমে বিষয়টি জানা যায়।
অবৈধ মোবাইল ফোন বিক্রি নিয়ে কঠোর হচ্ছে সরকার। দেশে আগামী ১৬ ডিসেম্বর থেকে নিবন্ধনবিহীন সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হচ্ছে। তবে বর্তমানে ব্যবহৃত কিংবা ১৬ ডিসেম্বরের আগে কেনা অবৈধ ফোনগুলো বন্ধ হবে না। মূলত ক্লোন করা, অবৈধভাবে আমদানিকৃত ও চোরাচালানকৃত ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার।
জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ) ভুয়া তথ্য, বিভ্রান্তিকর কনটেন্ট ও গুজব প্রতিরোধে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত একটি বিশেষ সেল গঠন করেছে। এই সেল সার্বক্ষণিকভাবে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ, তথ্য যাচাই-বাছাই এবং সত্যতা নিশ্চিত করতে কাজ করবে। মঙ্গলবার (১১ নভেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক শিক্ষার্থীর ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য ঘিরে মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। কয়েকশ শিক্ষার্থী ক্যাম্পাসে একজোট হয়ে বিক্ষোভ করতে থাকেন।