| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এক্সে চালু হলো অর্থ লেনদেন-সুবিধা, করা যাবে কেনাকাটাও

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৬ ইং | ২১:০১:০৮:অপরাহ্ন  |  ১০৯২ বার পঠিত
এক্সে চালু হলো অর্থ লেনদেন-সুবিধা, করা যাবে কেনাকাটাও

তথ্য প্রযুক্তি ডেস্ক: ইলন মাস্কের মালিকানাধীন এক্স (সাবেক টুইটার) যুক্তরাষ্ট্রে তাদের পেইড ব্যবহারকারীদের জন্য নতুন আর্থিক সেবা ‘এক্স মানি’ চালু করেছে। এর মাধ্যমে তাৎক্ষণিক লেনদেনের পাশাপাশি ক্যাশব্যাক ও বার্ষিক মুনাফার মতো সুবিধা পাওয়া যাবে।

এক্সের তথ্যমতে, এক্স মানি ব্যবহারকারীদের একটি ডিজিটাল ভিসা ডেবিট কার্ড দেওয়া হবে, যা তাৎক্ষণিকভাবে অ্যাপল পে-তে যুক্ত করা যাবে। পরে তাদের একটি বাস্তব (ফিজিক্যাল) ভিসা ডেবিট কার্ডও দেওয়া হবে। কার্ডটির মাধ্যমে বিদেশে লেনদেনের সময় অতিরিক্ত ফি দিতে হবে না। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের এটিএম থেকে বিনা খরচে নগদ অর্থ তোলার সুবিধাও থাকবে। ফলে এক্সের মাধ্যমে বাড়তি অর্থ খরচ না করেই তাৎক্ষণিকভাবে অর্থ আদান-প্রদান করা যাবে।

এক্সের প্রিমিয়াম প্লাস ব্যবহারকারীরা জমা রাখা অর্থের ওপর বার্ষিক ৬ শতাংশ হারে মুনাফা (এপিওয়াই) পাবেন। এ ছাড়া নির্দিষ্ট কিছু কেনাকাটায় সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাবেন তাঁরা। ডাইরেক্ট ডিপোজিটের সুবিধা চালু থাকলে নির্ধারিত সময়ের কয়েক দিন আগেই নতুন করে জমা হওয়া অর্থ ব্যবহার করা যাবে।

এক্স মানি চালুর মাধ্যমে ইলন মাস্ক তাঁর দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন। টুইটার অধিগ্রহণের পর থেকেই ইলন মাস্ক বলে আসছেন, তিনি এক্সকে একটি ‘এভরিথিং অ্যাপ’ প্ল্যাটফর্মে পরিণত করতে চান, যেখানে সামাজিক যোগাযোগের পাশাপাশি অর্থ লেনদেন, কেনাকাটা এবং অন্যান্য ডিজিটাল সেবা পাওয়া যাবে। সূত্র: টেকক্রাঞ্চ

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪