| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

: রাজবাড়ীর পাংশায় রুনা খাতুন (৩০) নামের এক প্রবাসীর স্ত্রীকে হত্যা মামলায় মিলন শেখ (১৯) নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালত ও পারিবারিক আপিল আদালত, রাজবাড়ীর বিচারক মো. ইউসুফ হোসেন এ রায় দেন।

বিস্তারিত...

গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

ওসমানী স্টেডিয়ামে হবে আন্তর্জাতিক স্পোর্টস কমপ্লেক্স: যুব ও ক্রীড়া সচিব

নারায়ণগঞ্জের ফতুল্লার শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামকে আবারও খেলাধুলার উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নগরীর ওসমানী পৌর স্টেডিয়ামকে মাস্টারপ্ল্যানের আওতায় এনে আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিস্তারিত...

মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ

গাজীপুরের কাপাসিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক।

বিস্তারিত...

ফ্যাসিবাদীদের কোনো ষড়যন্ত্র সফল হতে দেব না: তথ্য প্রতিমন্ত্রী

গণতন্ত্র ধ্বংস এবং মানুষের ভোটের অধিকার লুণ্ঠনের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি অভিযোগ করে বলেন, ‘ফ্যাসিবাদীরা’ পালিয়ে গিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে। তবে তাদের কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না।

বিস্তারিত...

ভাঙ্গায় ১২০ বোতল নেশাজাত সিরাপ উদ্ধার, কিশোরীসহ তিনজন আটক

র‌্যাব-১০ এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১২০ বোতল নেশাজাত স্কাফ ও উইনরেক্স সিরাপ উদ্ধার করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কিশোরী কন্যার মা ও খালাসহ তাদেরকে ভাঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন শিউলী বেগম, ডলি বেগম ও তার কিশোরী কন্যা তাহমিনা।

বিস্তারিত...

গোপালগঞ্জে বাস-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ২, আহত ২০

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন।

বিস্তারিত...

ব্যক্তিগত অর্থায়নে খালের ওপর কাঠের পুল নির্মাণ

শরীয়তপুরর জেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের ২নং ওয়ার্ডের সিকদারকান্দি এলাকায় স্থানীয় জনগণের চলাচলের সুবিধার্থে ব্যক্তিগত অর্থায়নে খালের ওপর একটি কাঠের পুল নির্মাণ করে দেওয়া হয়েছে। জানা গেছে, স্থানীয়দের চলাচলের দুর্ভোগের কথা বিবেচনা করে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সফিকুর রহমান কিরণের স্নেহভাজন, শরীয়তপুর জেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের ঐতিহ্যবাহী বালা পরিবারের কৃতি সন্তান, সখিপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, চরসেনসাস ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ সমাজসেবক, ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক ও যুবনেতা মাইদুল ইউসুফ জিসান বালা নিজস্ব অর্থায়নে সবর আলী হাওলাদারের বাড়ির পাশে খালের ওপর কাঠের পুলটি নির্মাণ করা হয়।

বিস্তারিত...

বিএনপি আমলেও খুন-সন্ত্রাস-অর্থ পাচার চলছে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম অভিযোগ করেছেন, বিএনপি ক্ষমতায় আসার পরও দেশে আগের মতো খুন, সন্ত্রাস ও বিদেশে অর্থ পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চলছে।

বিস্তারিত...

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামে যথাযথ রাষ্ট্রীয় সম্মান 'গার্ড অব অনার' প্রদর্শণের মধ্য দিয়ে জানাযা ও দাফন সম্পন্ন হলো জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল মীরের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

বিস্তারিত...

কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদ এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের কালিহাতীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল। ২২ সেপ্টেম্বর (ঙ্গলবার) বিকেলে কালিহাতী

বিস্তারিত...

নৌকা বাইচ গ্রামবাংলার ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধনকে পুনরুজ্জীবিত করবে: এলজিআরডি মন্ত্রী

গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও আনন্দের বন্ধনকে পুনরুজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নরসিংদীর

বিস্তারিত...

সেতুতে রডের বদলে বাঁশ: উপসহকারী প্রকৌশলী ও ঠিকাদারকে শোকজ

টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুতে রাতের আঁধারে ফুটপাত স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে কাজের দায়িত্বে থাকা উপ

বিস্তারিত...

৮ বছর ধরে নিজের টাকায় জনসেবা করছেন টাঙ্গাইলের ছাত্তার

জনপ্রতিনিধি না হয়েও ইচ্ছা শক্তি থাকলে জনসেবা করা যায় তার উৎকৃষ্ট উদাহরণ সাত্তার। মানুষের দুর্ভোগ লাঘবে ৮ বছর ধরে নিজের টাকায় ৬২টি গ্রামীণ সড়ক সংস্কার করেছেন টাঙ্গাইলের আ. ছাত্তার সিকদার। তার এমন উদ্যোগে গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হয়েছে ভিন্নচিত্র।

বিস্তারিত...

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় খন্দকার এহসান হাবিব (৬০) নামে একজন সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে দৌলতপুর ডিগ্রি কলেজ সংলগ্ন আনসার-ভিডিপি ব্যাংকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪