ফরিদপুরের নগরকান্দায় স্ত্রী কহিনুর বেগমকে হত্যার দায়ে লিটন মিয়া ওরফে লিটুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মরদেহ গুমের উদ্দেশ্যে লুকানো
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি ২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর পাসের হার ৬৩.৭৪ শতাংশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে গাজীপুরের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উপাচার্য কার্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
নরসিংদীর শিবপুর উপজেলার তেলিয়া বাজারে বাজার তদারকি অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা শাখা আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক ও আরোহীসহ দু'জন নিহত হয়েছেন।
গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে লাগা আগুন প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে দেউলিয়াবাড়ি এলাকার একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় পুড়ে গেছে ওই গুদামের আশপাশে থাকা আরও ১২টি গোডাউন।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ীর দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে নগরীর কোনাবাড়ী থানাধীন দেওলিয়া বাড়ীর ক্লাব মোড় এলাকার ওই ঝুটের গোডাউনের ভেতর থেকে কালো ধোঁয়া উড়তে থাকে। এ সময় গোডাউনের কর্মচারী ও আশপাশের লোকজন আগুন টের পেয়ে প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে আগুন ভয়াবহ হয়ে উঠে।
শরীয়তপুর সদর উপজেলার গঙ্গানগর বাজারে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২৬ আগস্ট) বিকেলে গঙ্গানগর বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবর এবং কেন্দ্রীয় যুবদল নেতা এম. জহিরুল ইসলাম জহির আকনের নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সড়ক অবকাঠামো শক্তিশালী করতে ফরিদপুর-৪ আসন ভাঙ্গা উপজেলায় একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল খান থেকে প্রকাশিত তথ্য মতে, গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ’ প্রকল্পের আওতায় ১৪টি স্কিম অনুমোদিত হয়েছে জানা গেছে।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) নরসিংদীর বেলাবো উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে মো. সোহাগ মিয়া সভাপতি এবং শাহাদাৎ হোসেন সাধারণ সম্পাদক এবং
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা "আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের" শরীয়তপুর জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১০ আগস্ট ২০২৬ আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শামছুল আলম ও ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোঃ মনির হোসেন ৪১ সদস্যবিশিষ্ট এ জেলা কমিটি অনুমোদন করেন।
রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ইয়াবাসহ কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম।
: মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাশাস্ত্রে পড়ার সুযোগ পেয়েছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী এলাকার তরুণ আকাশ ইসলাম। ১৮ বছর বয়সী আকাশ অক্সফোর্ডের বিএম, বিএসিএইচ (BM BCh) মেডিসিন কোর্সে ভর্তির সুযোগ পেয়েছেন।
: শরীয়তপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মো. জাকারিয়া রহমান পিপিএম। মঙ্গলবার তিনি জেলা পুলিশের নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। যোগদানের পর শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে জেলা পুলিশে স্বাগত জানান।
নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে জেলা পুলিশের এক সপ্তাহের বিশেষ অভিযানে ২৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি বিদেশি রিভলভার, একটি দেশীয় তৈরি এলজি, ১৩ রাউন্ড তাজা গুলি-কার্তুজ