| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মানিকগঞ্জে শিক্ষার্থীদের টেবিল টেনিস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মানিকগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে টেবিল টেনিস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫ জন ছেলে ও মেয়ে শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বিস্তারিত...

সিংগাইরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কাঞ্চননগর গ্রামের নেওয়াজের ছেলে কবির হোসেন (৩০) এবং রফি মিস্ত্রির ছেলে শহিদুল ইসলাম (২৫)। তারা দুজনই কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন।

বিস্তারিত...

রাজবাড়ীতে জমি নিয়ে বিরোধ, দুই গ্রামের সংঘর্ষে একজনের মৃত্যু

রাজবাড়ীর পাংশা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত জমির বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিস্তারিত...

কালুখালীতে প্রবাসী মামা শ্বশুরকে আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

রাজবাড়ীর কালুখালীতে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গান্ধীমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

ঢাকা-খুলনা মহাসড়কে বাসচাপায় ইউপি সচিব নিহত

ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মো. রিবুল হোসাইন (৩৮) নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।

বিস্তারিত...

মনোহরদীতে বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রের মৃত্যু

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাগরিবের নামাজের আগে অজু করার সময় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন ছাত্র আহত হয়েছেন।

বিস্তারিত...

বড় শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগে এমপিপুত্র আটক

দেশের একটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবির অভিযোগের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। একই সঙ্গে নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগে তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল।

বিস্তারিত...

মানিকগঞ্জে স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর মারিয়া (১৪) নামে এক স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বিস্তারিত...

চাঁদাবাজির অভিযোগে বিএনপির এমপি মান্নানের ছেলে সজীব ‘আটক’

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ।

বিস্তারিত...

নরসিংদীতে বিএসটিআই ও র‍্যাবের যৌথ অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নরসিংদী সদর উপজেলায় অবৈধ ও নিষিদ্ধ কসমেটিকস পণ্য বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বিস্তারিত...

সামনে আইবি না 'মাইরা ফেলামু’ : পুলিশকে যুবলীগের হুমকি

গাজীপুর মহানগরীতে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবলীগের একটি বিক্ষোভ মিছিল থেকে পুলিশের উদ্দেশ্যে প্রকাশ্যে হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

আশুলিয়ায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজন গ্রেপ্তার

ঢাকার সাভারের আশুলিয়ায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও এক অভিযুক্ত পলাতক রয়েছেন।

বিস্তারিত...

প্রশাসনে বসে বিএনপিকে নির্যাতন করলে তাকে রাখা হবে না: ফরিদা ইয়াসমিন

কুষ্টিয়া-২, ৩ ও ৪ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য মোছা. ফরিদা ইয়াসমিন বলেছেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ধরনের প্রশাসনিক নির্যাতন বা ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।

বিস্তারিত...

কাপাসিয়ায় মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

‘মাদককে না বলি, নেশামুক্ত সমাজ গড়ি’— এ স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

বিস্তারিত...

ভাঙ্গায় বিবাহিত-অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ

ফরিদপুরের ভাঙ্গায় ব্যতিক্রমধর্মী আয়োজন হিসেবে অনুষ্ঠিত হয়েছে বিবাহিত বনাম অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ। শনিবার বিকেলে উপজেলার মালীগ্রাম বাজার সংলগ্ন হিরালদী রেলসেতুর নিচে অনুষ্ঠিত এ ম্যাচ ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন বয়সী বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪