গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পালিত হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১১টায় কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক-এর ভাতকুড়া এলাকায় ট্রাক উল্টে রাসেল মিয়া (২০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলাতে ১০ টাকা চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে হামলায় আহত এক অটোচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষোভ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা।
টাকার বিনিময়ে অন্যের নামে আদালতে হাজিরা দিয়ে কারাগারে গিয়েছিলেন হারুন মিয়া (৬২)। এক মাস ছয় দিন অন্যের হয়ে হাজত খাটেন। তবে শেষ রক্ষা হয়নি। জালিয়াতি ধরা পড়ার পর আদালতকে ধোঁকা দেওয়ার অভিযোগে নতুন মামলায় কারাফটক থেকেই তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদীর পাড়ে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. জুয়েল হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টার দিকে মদনগঞ্জ সরকারি আশ্রয়ন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।
টাঙ্গাইলের কালিহাতীতে ২০২৬ সালের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে
ঢাকায় আবার নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। এবার রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার মিল্লাত ক্যাম্পের একটি বাসায় লামিসা (৮) নামে এক শিশুর খণ্ডবিখণ্ড লাশ পাওয়া গেছে। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।
নরসিংদীর বেলাবোতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং পরিবার ও গণপরিসরে নারী ও কন্যার প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সারা দেশের ন্যায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। “জনবান্ধব অটোমেটিক ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯ থেকে ২১ মে পর্যন্ত এ মেলা চলবে।
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ স্লোগানে দেশব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে তেজগাঁস্থ ভূমি ভবন থেকে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় দেশের বিভিন্ন প্রান্তের জেলা ও উপজেলা পর্যায়ের ভূমিসেবা মেলা থেকে ভিডিও কনফারেন্সের যুক্ত হয়। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলেও ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
রাজবাড়ীর পাংশায় ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকার একটি ভাড়া বাসা থেকে উদ্ধার হওয়া স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তানসহ একই পরিবারের তিনজনের মরদেহ দুই দিন পর স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের ফতুল্লায় পলাশ হোসেন আকাশ নামের এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস কে শাহীনের বিরুদ্ধে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন তার স্বজন ও এলাকাবাসী। একই সঙ্গে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।
সারা দেশের ন্যায় মানিকগঞ্জেও শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা। ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মঙ্গলবার (১৯মে) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার উদ্বোধন করা হয়।