| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নেত্রকোণায় দু'পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়ায় দু'পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। সংঘর্ষে মৃত্যু হওয়া আব্দুর রহিম নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতির পদে দায়িত্বে ছিলেন।

বিস্তারিত...

চাঁদপুরের পথে নারায়ণগঞ্জ বিএনপির সংবর্ধনা

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সংবর্ধনা জানিয়েছেন নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় বাসের ভেতর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের ভালোবাসার জবাব দেন প্রধানমন্ত্রী।

বিস্তারিত...

স্বামীকে টুকরো টুকরো করে রাখছিলেন ফ্রিজে, তারপর ধরা

শরীয়তপুরে প্রবাসী স্বামীকে হত্যার পর মরদেহ খণ্ড-বিখণ্ড করে ফ্রিজে লুকানোর সময় পুলিশের হাতে আটক হয়েছেন এক গৃহবধূ। গতকাল (শুক্রবার, ১৫ মে) রাতে পালং উচ্চ বিদ্যালয় এলাকা থেকে আসমা আক্তার নামের ওই নারীকে আটক করে পুলিশ।

বিস্তারিত...

এক্সপ্রেসওয়েতে চাকা মেরামতের সময় বাসের ধাক্কা: ফরিদপুরে বাবা-ছেলের করুণ মৃত্যু

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হওয়া ট্রাকের চাকা মেরামত করতে গিয়ে একটি অজ্ঞাত বাসের চাপায় প্রাণ হারিয়েছেন চালক ও তার বাবা। শনিবার (১৬ মে) ভোর রাত ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গায় বগাইল টোলপ্লাজার নিকটবর্তী বগাইল ও বামনকান্দা এলাকার মাঝামাঝি স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

পলাশে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

পলাশ উপজেলা-য় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মিশাত শেখ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তার মিশাত শেখ ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলাপাড়া গ্রামের ইসমাইল শেখের ছেলে।

বিস্তারিত...

পদ্মায় ভেসে এলো খণ্ডিত হাত-পা

শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের পদ্মা নদী থেকে পলিব্যাগে মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) দুপুর ৩টার দিকে স্থানীয়রা কেদারপুর ইউনিয়নের ওয়াপদা সংলগ্ন পদ্মা নদীর পাড়ে জোয়ারে ভেসে আসা একটি ব্লকের সঙ্গে আটকে থাকা সাদা রঙের পলিব্যাগ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

বিস্তারিত...

মানিকগঞ্জে মন্দিরে প্রতিমা ও রূপার অলঙ্কার চুরি

মানিকগঞ্জ সদর উপজেলায় অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বাড়ির মন্দিরে প্রতিমা চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মন্দিরের তালা ভেঙে তিনটি মূর্তি ও রূপার অলঙ্কারসহ নগদ অর্থ চুরি করে নিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গড়পাড়া ইউনিয়নের পাঞ্জনখাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

নরসিংদীর রায়পুরায় পৈতৃক সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন

নরসিংদীর রায়পুরায় পৈতৃক সম্পত্তির ওয়ারিশের অংশ ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওয়ারিশগণ। আজ (১৫ মে) শুক্রবার সকালে রায়পুরা উপজেলার পৌর এলাকার টেকপাড়া এলাকায় তাদের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

কালিহাতীতে বোরো ধান কাটার উৎসব, মাঠজুড়ে সোনালি স্বপ্ন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা জুড়ে এখন চলছে বোরো ধান কাটার উৎসব। স্থানীয়ভাবে অনেকের কাছে ইরি ধান নামে পরিচিত এই বোরো ধানের সোনালি আভায় যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে গ্রামবাংলা। মাঠের পর মাঠ জুড়ে পাকা ধানের ঢেউ আর কৃষকদের ব্যস্ততা তৈরি করেছে এক উৎসবমুখর পরিবেশ।

বিস্তারিত...

ফতুল্লায় পারিবারিক কলহের জেরে ছোটভাইকে কুপিয়ে খুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করে বড়ভাই পালিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৫ মে) সকাল ছয়টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ চট্টলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম।

বিস্তারিত...

বকেয়া বেতন ঘিরে মধ্যরাতে রণক্ষেত্র গাজীপুর

বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মধ্যরাতে রণক্ষেত্রে পরিণত হয়েছে গাজীপুরের বোর্ডবাজার এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিস্তারিত...

শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে : খায়রুল কবির খোকন

নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, “ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজাতে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে

বিস্তারিত...

টাঙ্গাইলকে আধুনিক নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু

ৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন একটি সুন্দর নিরাপদ ও আধুনিক টাঙ্গাইল গড়ে তোলা হবে।আর এজন্য সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।তবেই দ্রুত সময়ে টাঙ্গাইল একটি নিরাপদ ও আধুনিক নগরীতে পরিণত হবে।

বিস্তারিত...

ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজুর ফরিদপুরে মোটর শোভাযাত্রা

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদপুরের কৃতি সন্তান মাশরুর রহমান রাজুর আগমন উপলক্ষে বিশাল এক মোটর শোভাযাত্রার আয়োজন করা হয়।

বিস্তারিত...

ভাঙ্গায় স্বেচ্ছাসেবক দল নেতাকে রাতের আধারে কুপিয়ে জখম

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ছাত্রদলের সাবেক সভাপতি শিকদার সাইদুর রহমান মিঠু দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। দলীয় কোন্দলের সূত্রতায় বৃহস্পতিবার (১৪ মে) রাত নয়টার দিকে পৌরসভার কাপুড়িয়া সদরদী এলাকায় এঘটনা ঘটে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪