| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সাভারে শিশুধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সাভারের আমিনবাজার এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাজ্জাক (৬৯) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আমিনবাজারের পাঁচগাছিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিস্তারিত...

বিজিবির বাধার মুখে খুঁটি সরিয়ে পিছু হটলো বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কলসিরমুখ সীমান্ত এলাকায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে খুঁটি স্থাপনের চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কড়া আপত্তি ও কঠোর অবস্থানের কারণে সেই খুঁটি সরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

বিস্তারিত...

পুকুরে নেমে প্রাণ গেল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর

বেড়াতে এসে পুকুরে গোসলে নেমে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেল ৫টার দিকে মুন্সিগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকার হাজী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

যমুনার ভাঙন রোধে অচিরেই স্থায়ী বাঁধ নির্মাণ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী

টাঙ্গাইল সদর উপজেলার যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে অচিরেই স্থায়ী বেড়িবাঁধ নির্মাণকাজ শুরুর ঘোষণা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি। শুক্রবার (২২ মে) দুপুরে সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চরপৌলি এলাকার নদীভাঙনকবলিত স্থান পরিদর্শন শেষে নদীতীরবর্তী মিন্টু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ভাঙনকবলিত মানুষের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

ধানমন্ডি ৩২ এ জড়ো হওয়া ২৬ জন আটক

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর ও আশেপাশের এলাকায় জড়ো হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর ২৬ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের জেলা-উপজেলা পর্যায়ের কয়েকজন নেতা রয়েছেন।

বিস্তারিত...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মাদারীপুরের যুবক নিহত

পরিবারের আর্থিক সংকট দূর করতে ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখেছিলেন মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগছাড়া গ্রামের যুবক সুরুজ কাজী। কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত তার জীবনে ডেকে আনে মর্মান্তিক পরিণতি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন তিনি। তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বিস্তারিত...

নারায়ণগঞ্জে ৩৬ ঘণ্টায় ৩ খুন, জনমনে আতঙ্ক

মাত্র ৩৬ ঘণ্টার ব্যবধানে নারায়ণগঞ্জের বন্দর, আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলায় পৃথক তিনটি ঘটনায় তিনজন নিহত হয়েছেন। মাদক সেবনে বাধা, মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধ এবং চাঁদা নিয়ে সংঘর্ষের জেরে এসব হত্যাকাণ্ডের ঘটনায় জেলাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত...

দৌলতদিয়ায় ৫ মাদক ব্যবসায়ী আটক, মাদক জব্দ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী ও পোড়াভিটা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বিস্তারিত...

ছাগল বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ১

টাঙ্গাইলের কালিহাতীতে সড়কে হঠাৎ ছাগল চলে আসায় সেটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল চালক। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের চাটিপাড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

সালথায় ঝুঁকিপূর্ণ সেতু: জীবনের ঝুঁকি নিয়ে চলাচল এলাকাবাসীর

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজারসংলগ্ন প্রায় তিন যুগ আগে নির্মিত একটি সেতু এখন এলাকাবাসীর জন্য চরম ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে থাকা সেতুটি দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন।

বিস্তারিত...

করিমগঞ্জে ৯ বস্তা সরকারি চাল জব্দ

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় নয় বস্তা সরকারি ভিজিএফের চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিস্তারিত...

ভাঙ্গায় বাসের চাপায় নিহত ১

ফরিদপুরের ভাঙ্গা-ভাটিয়াপাড়া মহাসড়কের জয়বাংলা বাসস্ট্যান্ড এলাকায় বাসের চাপায় রিয়াজ হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে সাতটার দিকে এদুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ যশোরের বেনাপোলের বাসিন্দা ও কাভার্ড ভ্যানের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

বিস্তারিত...

রামিসা হত্যার বিচার ও নারী নিরাপত্তার দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ

লক্ষ্মীপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যার প্রতিবাদে এবং দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও দ্রুত বিচারের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ।

বিস্তারিত...

পুরাতন ব্রহ্মপুত্র নদে ভেসে এলো অজ্ঞাত নারীর লাশ

নরসিংদী জেলার বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত এক নারীর (আনুমানিক বয়স ৩৫) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪