টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন ও মাটি পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
টাঙ্গাইলের ভূঞাপুরে এক মাস বয়সী শিশু ফাতিহাকে হামের টিকার পরিবর্তে দেয়া হয়েছে দুই ডোজ জলাতঙ্কের র্যাবিক্স ভ্যাকসিন। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম এ ভ্যাকসিন প্রয়োগ করেন। পিআরএলে থাকা কাইয়ুমকে ডেকে এনে ভ্যাকসিন প্রয়োগ করান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনের রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে অন্তত ১২ জন কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
টাঙ্গাইলের বাসাইলে লাঙ্গুলিয়া নদীর ওপর নির্মিত কাঠের সাঁকো এলাকাবাসীদের যাতায়াতের একমাত্র ভরসা। কিন্তু উপজেলার খাটরা গ্রামে কাঠের সাঁকোটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। যার ফলে ১৫-২০টি গ্রামের হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। স্বাধীনতার ৫৪ বছর হয়ে গেলেও এ নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ করা হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।
আজ ১৩ মে। টাঙ্গাইলবাসীর জন্য এক শোকাবহ ও বেদনাময় দিন। ১৯৯৬ সালের এই দিনে ভয়ংকর টর্নেডোর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল জেলার বিস্তীর্ণ জনপদ। মুহূর্তের মধ্যেই শত শত প্রাণহানি, হাজারো ঘরবাড়ি ধ্বংস আর অসংখ্য পরিবারের স্বপ্নচূর্ণ হওয়ার সেই বিভীষিকা আজও ভুলতে পারেননি ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ।
ফরিদপুরের ভাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান–এর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলা যুব সমিতি ঢাকা’র ২০২৬ নির্বাচনে সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শাহ আলম। সোমবার (১১ মে) রাজধানীর নিকুঞ্জে সমিতি ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
গাজীপুরের শ্রীপুরে এক ভিক্ষুকের মৃত্যুর পর তাঁর পাঞ্জাবির পকেটে মিলেছে ৭০ হাজার ৮৬০ টাকা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আলোচনা শুরু হয়েছে। মৃত ভিক্ষুকের নাম আবুল হোসেন (৬৫)। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুক এমপি বলছেন, আমরা কাজে বিশ্বাসী। কাজের মধ্য দিয়ে জনগনের আস্থা ও ভালবাসা পুরণ করতে চাই। বিভিন্ন জায়গায় যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছি বিশেষ করে প্রতিষ্ঠানগুলোতে, ইনশাল্লাহ প্রত্যেকটি প্রতিশ্রুতি নিজে নিজেই চিহ্নিত করে ধাপে ধাপে তা বাস্তবায়ন করছি।
আগামীকাল ১৩ মে, টাঙ্গাইলবাসীর জন্য এক শোকাবহ দিন। ৩০ বছর আগে ১৯৯৬ সালের এই দিনে ভয়াবহ এক টর্ণেডো কেড়ে নিয়েছিল শত শত প্রাণ, ধ্বংস করে দিয়েছিল হাজার হাজার ঘরবাড়ি ও জনপদ। ক্ষণস্থায়ী হলেও ভয়াবহ শক্তিশালী ওই প্রাকৃতিক দুর্যোগে টাঙ্গাইল জেলার পাঁচটি উপজেলা- গোপালপুর, কালিহাতী, ঘাটাইল, বাসাইল এবং সখীপুর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় রাজবাড়ীর কালুখালী উপজেলায় সুফলভোগীদের মাঝে উন্নত জাতের মুরগি ও ছাগল বিতরণ করা হয়েছে।
ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাট ও খামারগুলোতে এবারও দেখা মিলছে ব্যতিক্রমী নামের গরু ও মহিষের। সেই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের একটি খামারের বিশাল আকৃতির এক মহিষের নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’, যা নিয়ে ইতোমধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন কন্যা ও শ্যালককে গলা কেটে হত্যার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক রাতেই একই পরিবারের পাঁচজনকে নৃশংসভাবে হত্যার এ ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। পুলিশ বলছে, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় চন্দ্রখালী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। সোমবার (১১ মে) বিকেলে গাজীখালী নদী সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খাল পুনঃখননের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষিখাতে ইতিবাচক পরিবর্তন আসবে।