নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বসতবাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আরও একজন মারা গেছেন। নিহতের নাম সায়মা (৩৫)। তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে এ ঘটনায় দগ্ধ পাঁচজনের সবাই-ই একে একে মারা গেলেন।
গাজীপুরে গাছে গাছে সৌন্দর্য ছড়াচ্ছে বিলুপ্ত প্রায় সোনালু ফুল। প্রকৃতি প্রেমীরা বলছেন, সবুজ গাছ থেকে যেন হলুদ ঝরনা নেমে এসেছে। বাতাসে কিশোরীর কানের দুলের মতো দুলতে থাকা এ ফুল আকৃষ্ট করে তরুণ-তরুণীসহ সব বয়সি মানুষকে।
মানিকগঞ্জ আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে দেশের কৃষকদের জীবনমানের ইতিবাচক পরিবর্তন ঘটবে বলে মন্তব্য করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিম। তিনি বলে, উন্নত বিশ্বের কৃষকদের মতো বাংলাদেশের কৃষকরাও ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর, স্মার্ট ও সমৃদ্ধ কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে কোটি টাকার কৃষি কার্যক্রম পরিচালনা করবেন।
মানিকগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত খালটি দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় ভরে দুর্গন্ধ ও মশার উপদ্রবের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। খালটির পরিবেশ ফিরিয়ে আনতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে বিএনপির সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার চানমারী মাউড়াপট্টিতে নাছির (৬০) নামে এক ডিশ লাইন ও ক্যাবল ব্যবসায়ীকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টার দিকে “ফ্রেন্ডস ক্যাবল” অফিসে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার চানমারী মাউড়াপট্টিতে নাছির (৬০) নামে এক ডিশ লাইন ও ক্যাবল ব্যবসায়ীকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টার দিকে “ফ্রেন্ডস ক্যাবল” অফিসে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া মহাসড়কের পুলিয়া ওভারব্রিজ সংলগ্ন এলাকায় বড় কাভার্ডভ্যানের সঙ্গে টক্কর লেগে দ্রুতগামী ছোট কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ মে) ভোরে।
গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, সন্তানসহ পাঁচজনকে গলা কেটে হত্যার প্রধান অভিযুক্ত ফোরকান মিয়ার লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে।
গাজীপুরের ধীরাশ্রম রেলস্টেশন এলাকায় টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
দুই শিংয়ের মাঝখানে সিতির ভাজ, চোখের চাহনি তীক্ষ্ণ। কেউ সামনে গেলেই তেড়ে আসছে ফোঁস ফোঁস করে। খামারিদের ভাষ্য, এমনকি প্রতিদিন তাকে খাইয়ে দাইয়ে যারা আদর যত্ন করে রাখে, তাদেরও গুঁতোয় এই মহিষ। স্বভাবে মিল থাকায় ইসরাইয়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু সঙ্গে মিলিয়ে কোরবানির জন্য প্রস্তুত করা এই মহিষের নাম রাখা হয়েছে ‘নেতানিয়াহু’।
জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, “জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের দলীয় লোকের আনাগোনায় এক ধরনের দখলদারিত্বের চেহারা নিয়েছে। যা জনগণ কোনোভাবেই মেনে নেবে না। বিএনপি সরকার বারবার বলছে- জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন করবে। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও এখনো কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ আমরা দেখতে পাইনি। উল্টো তারা স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে নিজেদের দলীয় লোকদের প্রশাসক নিয়োগ দিয়ে পুরোপুরি দলীয়করণ করছে।
টাঙ্গাইলের গোপালপুরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আর এ ধর্ষণের ভিডিও মুঠোফোনে ধারণ করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। এই দুই নেতাসহ তিনজনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী ওই তরুণী। এদিকে মামলা করার পর আসামিদের হুমকির মুখে ওই তরুণী এলাকা ছেড়ে আত্মগোপন করেছেন।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে শাহ আজম ওরফে প্রান্ত (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে বিদেশে পালানোর চেষ্টার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের একটি জুয়েলারি প্রতিষ্ঠান থেকে প্রায় ৯৪ কোটি টাকার সোনা আত্মসাতের ঘটনায় প্রতিষ্ঠানটির সাবেক এক বিক্রয়কর্মীকে (সেলসম্যান) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আবারও লিবিয়ায় মানবপাচারকারী চক্র ও মাফিয়াদের নির্মম নির্যাতনে মাদারীপুরের তছির ফকির নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং মানবপাচারকারী দালাল চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।