| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

প্রেমিকের সঙ্গে পালানো ১২ বছরের কিশোরী উদ্ধার, যুবক গ্রেপ্তার

এক সন্তানের জনক প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া ১২ বছরের এক কিশোরীকে ১৪ দিন পর উদ্ধার করেছে র‌্যাব। একই সঙ্গে অভিযুক্ত প্রেমিক কামাল হোসেন (৩০)কে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিপুর এলাকায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার এবং কামাল হোসেনকে গ্রেফতার করে র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ এর যৌথ দল। পরে সোমবার রাতেই তাদের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

বিস্তারিত...

কালিহাতীতে এক হাজার লিটার ডিজেল উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় তেল মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার পালিমা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বিস্তারিত...

গাজীপুরে চিলাই খাল পুনঃখনন শুরু

গাজীপুর সিটি করপোরেশনের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অবৈধ দখল ও দূষণে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধারে এই উদ্যোগকে নগর উন্নয়নের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তাছাড়া দখলমুক্ত করে গড়ে তোলা হবে আধুনিক ওয়াকওয়ে, কমবে জলাবদ্ধতা।

বিস্তারিত...

স্বেচ্ছাশ্রমে ডেঙ্গু প্রতিরোধ, নারায়ণগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জ সদর উপজেলায় শুরু হয়েছে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান। সরকারি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত এ কর্মসূচি ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

বিস্তারিত...

গাজীপুরে হামে আক্রান্ত ২২ শিশু হাসপাতালে ভর্তি

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ২২ শিশু ভর্তি রয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (৩১ মার্চ) হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য জানান।

বিস্তারিত...

গাজীপুরে বন্ধ পাম্পে অভিযান, ৩৪ হাজার লিটার জ্বালানি উদ্ধার

গাজীপুরের কোনাবাড়িতে ‘তেল নেই’ অজুহাতে বন্ধ রাখা একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত প্রায় ৩৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে বিজিবি। সোমবার (৩০ মার্চ) রাতে কোনাবাড়ির বাইমাইল এলাকায় অবস্থিত মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ আল ফেরদৌস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

টঙ্গীতে বিআরটি উড়াল সড়কে চলন্ত প্রাইভেটকারে আগুন

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি উড়াল সড়কে চলন্ত একটি প্রাইভেটকারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে চালক ও আরোহীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে টঙ্গীর কাদেরিয়া গেট সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

অবৈধ জ্বালানি তেল মজুতে ফিলিং স্টেশন সিলগালা, ম্যানেজারকে কারাদণ্ড

গাজীপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে একটি ফিলিং স্টেশনে বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে মজুত রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করেছে। একই সঙ্গে ফিলিং স্টেশনের ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বিস্তারিত...

এনসিপি ও নিষিদ্ধ সংগঠনের নেতাসহ ৯ জনকে ডেকেছে সিআইডি

দিনমজুর থেকে হঠাৎ কোটিপতি, চোরাকারবারি থেকে অনলাইন ক্যাসিনো, মেহেরপুরে অস্বাভাবিক অর্থনৈতিক উত্থান ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে মানি লন্ডারিং অনুসন্ধান। এ ঘটনায় নতুন করে জেলার আরও ৯ জনকে তলব করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিস্তারিত...

সালথায় নসিমন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

ফরিদপুরের সালথা উপজেলায় নসিমন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইকরাম মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বিস্তারিত...

চরভদ্রাসনে পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ উদ্বোধন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পাট চাষীদের মাঝে বিনামূল্যে উন্নত মানের পাটবীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স হলরুমে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

তেল সিন্ডিকেটের দৌরাত্ম্যে চরম দুর্ভোগে চরাঞ্চলের শিক্ষকরা

তেল সিন্ডিকেটের কারণে তীব্র সংকটে পড়েছেন দেশের বিভিন্ন চরাঞ্চলের শিক্ষকরা। কৃত্রিম সংকট সৃষ্টি করে তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়ায় তাদের দৈনন্দিন জীবনযাত্রা হয়ে উঠেছে দুর্বিষহ

বিস্তারিত...

ফরিদপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা এলাকায় স্ত্রীকে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী রাশেদ মোল্লাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বিস্তারিত...

মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষ, অর্ধশত ককটেল বিস্ফোরণ

মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে পৌর শহরের থানতলী এলাকায় প্রথম দফা সংঘর্ষের ঘটনা ঘটে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪