কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় রোববার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে একটি তুলার গুদামে ভয়াবহ আগুন লেগে প্রায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনা হয়েছে। মাইজহাটি এলাকায় পল্লী বিদ্যুতের সাবস্টেশন সংলগ্ন শামীম ও নিজাম উদ্দিনের যৌথ মালিকানাধীন গুদামে হঠাৎ আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার খিরাটী মধ্যপাড়া এলাকায় মাদক সেবনে তানজিল হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত তানজিল স্থানীয় বাসিন্দা মোক্তার হোসেনের ছেলে। তিনি ১৬ মাস বয়সী এক কন্যা সন্তানের বাবা।
নরসিংদী জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ২০২৬ নরসিংদী সদর উপজেলা মোড়স্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সদস্য ও সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু। সভায় নরসিংদী জেলা প্রেসক্লাবের বর্তমান কমিটি বিলপ্তি ঘোষণা করা হয়।
মাদারীপুরের ডাসার উপজেলায় দীর্ঘদিনের প্রেম, বিয়ে, বিচ্ছেদ ও অনশন—সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রেমিক বিশ্বজিৎ পাত্রের হাত ধরে ঘরে ফিরেছেন তার স্ত্রী অনুশীলা বাড়ৈ। চারদিনের অনশন শেষে এলাকাবাসী ও সাংবাদিকদের হস্তক্ষেপে পারিবারিকভাবে মীমাংসার মাধ্যমে এই দম্পতির পুনর্মিলন ঘটে। এতে খুশি নবদম্পতি ও স্থানীয়রা।
নারায়ণগঞ্জে অপহরণের অভিযোগ ওঠা এক যুবকের মরদেহ শনাক্ত করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অপহরণের পরদিনই রূপগঞ্জ এলাকা থেকে অজ্ঞাত হিসেবে তার লাশ উদ্ধার করা হয়েছিল।
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মোবাইল ফোন চুরির অভিযোগকে কেন্দ্র করে এক ভূমিহীন নারীর বাড়িতে হামলা, ভাঙচুর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক সেনাসদস্য ও তার সহযোগীদের বিরুদ্ধে।
নরসিংদীর ভেলানগর জেলখানার মোড়ে অবস্থিত মাদরাসাতুল আবরার এরাবিয়া মাদরাসায় এক শিক্ষক কর্তৃক ৭ বছর বয়সী এক শিশুকে নির্মমভাবে প্রহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
ফুটবল টুর্নামেন্টের মাইকিং করাকে কেন্দ্র করে ফরিদপুরের ৮টি গ্রাম এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। শনিবার (৪ মার্চ) সকাল থেকেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘাতে জড়িয়েছে মুনসুরাবাদ, খাপুরা, মাঝিকান্দা এবং সিংগারিয়া'সহ আট গ্রামের বাসিন্দারা।
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে শিশু পুত্রকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক স্কুল শিক্ষকের স্ত্রী। ঘটনাস্থলে মা ও হাসপাতালে নেওয়ার পথে শিশুর সন্তানের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, ৫ আগস্টের বিপ্লবের পর দেশের মানুষ একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রত্যাশা করেছিল।
নড়াইলে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন মোছা. ত্বন্বী (২২) নামের এক গৃহবধূ। দাবি না মানলে আত্মহত্যা করার ঘোষণা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত থেকে নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামে প্রেমিক রাজু ফকিরের বাড়িতে অনশন করছেন তিনি।
ফরিদপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে জেলা শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনে মেলার উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় শামসু সরদার ও হাবিব হাওলাদার গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০টি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে এবং কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।
বগুড়ায় ফতেহ আলী বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলাল শেখ (৪৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার ভোর পাঁচটার দিকে ঢাকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে ভোটের দিন তাঁকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ওঠে।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার খান মামুদের ডাঙ্গী গ্রামের আব্দুস সালামের ছেলে কুয়েতপ্রবাসী রাজিব মাহমুদ (৩৭)-এর বসতভিটা সংলগ্ন ১৮ শতাংশ জমি প্রতিপক্ষরা জোরপূর্বক দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।