নারায়ণগঞ্জে সদর উপজেলায় এক যুবককে ডেকে নিয়ে মারধর করে গুম করার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে।
ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও এশিয়ান হাইওয়ের বিভিন্ন অংশে ভোর থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। প্রধান কারণ সড়ক দুর্ঘটনা ও যানবাহন বিকল হওয়া। এতে কর্মস্থলগামী মানুষ এবং দূরপাল্লার যাত্রীরা দীর্ঘ সময় ধরে আটকে পড়েছেন।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই মাদরাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরেকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে উপজেলার রত্নাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো—শরবাড়ি আতেকা পাড়ার আশরাফুল ইসলামের মেয়ে তামান্না আক্তার এবং শালিকা গ্রামের আব্দুর রহিমের মেয়ে নিসা খাতুন (১১)। তারা স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মোঃ ইসমাইল জবিউল্লাহ বলেছেন, বিশ্বের এই যুদ্ধ পরিস্থিতিতেও বর্তমানে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না, তেল নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। তিনি বলেন, দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে। তেল দিয়ে কেউ কারসাজি করলে কোন অবস্থায় তাকে ছাড়া হবে না।
কিশোরগঞ্জে পাগলা কুকুরের আক্রমণে নারী-পুরুষসহ অন্তত ৩০ আহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় পাকুন্দিয়ার পৌর সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের বন্দরে এক গৃহবধূ তার নবজাতক কন্যাশিশুকে শীতলক্ষ্যা নদীতে ফেলে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে স্থানীয়দের তৎপরতায় শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের বক্তারকান্দী এলাকায় শীতলক্ষ্যা নদীর তীর থেকে প্লাস্টিকের ব্যাগে ভরা অবস্থায় নবজাতকটিকে উদ্ধার করা হয়। এর আগে বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে একই এলাকার মোজাম্মেল মিয়ার ভাড়া বাসায় গৃহবধূ রাহেনা বেগম ওই শিশুর জন্ম দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, শহীদ জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশে কৃষিতে অগ্রগতি ও শস্য বিপ্লব ঘটিয়েছিলেন। তার পথ অনুসরন করে তার উত্তরসুরী প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষিতে বিপ্লব আনতে খাল খনন কর্মসূচি চালু করেছেন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার খান মামুদের ডাঙ্গী গ্রামে কুয়েত প্রবাসী এক ব্যক্তির জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী শান্তিনগর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে আবারও ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৩ নম্বর ওয়ার্ডের মাসদাইর এলাকায় ড্রেনেজ নির্মাণকাজ দীর্ঘদিনেও শেষ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দুই বছর ধরে চলমান এ প্রকল্পের কাজ মাঝপথে থেমে থাকায় এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে দুর্ভোগ।
গাজীপুরের কাপাসিয়ায় নির্মাণাধীন নতুন একটি পোল্ট্রি ফার্মের ডেউটিন ও লোহার এঙ্গেল চুরির অভিযোগ পাওয়া গেছে।
নাটোরের গুরুদাসপুরে সরকারের নির্দেশনা অমান্য করে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় এক বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (০১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা আফরোজ ওই জরিমান করেন।
কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মো. আমীর হামজাকে ‘৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাব’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
মাদারীপুরের ডাসার উপজেলায় প্রেমিকার বাড়ির সামনে বিয়ের স্বীকৃতি ও প্রিয় মানুষকে ফিরে পাওয়ার দাবিতে এক যুবকের অনশন ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনশনে বসা যুবক বিশ্বজিৎ পাত্র (২৮) উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামের বাসিন্দা।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী (কম্পিউটার) যশময় সাহা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন। নতুন ভোটার আইডি কার্ড করানোর কথা বলে ৩ হাজার টাকা ঘুষ দাবি করেন তিনি। ভুক্তভোগী মো. ইউছুফের কাছ থেকে দুই হাজার টাকা নেওয়ার সময় ধস্তাধস্তি হয়।