মে মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত রাখা হয়েছে। রবিবার (৩ মে) দাম অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন এ
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, পরিবর্তিত বাণিজ্যনীতি এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির প্রভাবে দেশের তৈরি পোশাক খাত ক্রমেই চাপের মুখে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে খাতটির বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার সুযোগ সংকুচিত করছে এবং প্রধান রফতানি বাজারগুলো থেকে ক্রয়াদেশ কমার ঝুঁকি বাড়াচ্ছে।
যেকোনো দেশের শিল্পায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করে রাজস্ব আহরণ ও কর্মসংস্থানের বিষয়টি জোরদার করার জন্য শিল্প ও বাণিজ্যের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করার সবচেয়ে উপযুক্ত মাধ্যম হলো পুঁজিবাজার। অর্থনীতিতে সময়োপযোগী ভূমিকা রাখার মাধ্যমে পুঁজিবাজার সারা পৃথিবীতে দীর্ঘমেয়াদি অর্থায়
ভারতের শিলিগুড়ির নুমালীগড় রিফাইনারি টার্মিনাল থেকে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছেছে বাংলাদেশে
টানা বৃষ্টি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। মাংস, মাছ ও সবজিসহ প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।
রাজস্ব ঘাটতি, জ্বালানি খাতে বাড়তি ব্যয় এবং রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের চাপে সরকার উচ্চ সুদে বিদেশি ঋণের ওপর নির্ভরতা বাড়াচ্ছে। সাম্প্রতিক সময়ে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে মোট ১ দশমিক ৯ বিলিয়ন ডলারের পাঁচটি ঋণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলারই অনমনীয় বা নন-কনসেশনাল ঋণ।
মে মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমান দর অপরিবর্তিত রেখেই মে মাসে ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিন বিক্রি হবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য এক লাখ টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ডিজেল আমদানিতে ব্যয় হবে ১ হাজার ৭৫৭ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকা।
দেশের পুঁজিবাজারে কোনো ধরনের লুটপাটের সুযোগ দেওয়া হবে না এমন আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, বিএনপি সরকারের কোনো সময়ে শেয়ারবাজারে লুটপাটের সুযোগ ছিল না, এবারও কেউ সেই সুযোগ পাবে না।
দেশের বাজারে টানা চার দফা সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানি সংকট, উচ্চ সুদহার এবং নতুন বিনিয়োগে স্থবিরতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই নতুন বিনিয়োগের পাশাপাশি বিদ্যমান ব্যবসা ও শিল্পখাতকে টিকিয়ে রাখাও এখন বড় দায়িত্ব।
অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে সব খাতে কর সুবিধা প্রদান করা সরকারের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
টালমাটাল বৈশ্বিক পরিস্থিতি ও দেশের অর্থনীতির কঠিন বাস্তবতায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য নতুন বাজেট উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করবেন।
দেশের বাজারে আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।