জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় প্রায় ৩ লাখ কোটি টাকার আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন হবে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা এবং প্রকল্প ঋণ ও অনুদান ১ লাখ ১০ কোটি টাকা।
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জনস্বার্থ বিবেচনায় শুল্ক-কর অব্যাহতি দেওয়ার বড় প্রস্তাব রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নিম্ন ও মধ্যবিত্তদের জটিল রোগের চিকিৎসা ব্যয় কমাতে হার্টের রিংয়ের ভ্যাট মওকুফ ও কিডনি রোগীদের ডায়ালাইসিস সরঞ্জামে ভ্যাট অব্যাহতি দেওয়ার সুপারিশ রাখা হয়েছে। ফলে আসন্ন অর্থবছরে জটিল এই রোগগুলোর চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্য হারে কমতে পারে বলে জানা গেছে।
ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদে যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আসন্ন বাজেটে বিলাসী ও ক্ষতিকর পণ্যের ক্ষেত্রে কড়া অবস্থান নিচ্ছে এনবিআর। গত কয়েক বছর ধরে সবচেয়ে বেশি মুনাফায় থাকা রাষ্ট্রায়ত্ত কেরু অ্যান্ড কোম্পানির দেশি মদে লিটার প্রতি ৪০০ থেকে ৪৫০ টাকা ‘স্পেসিফিক ভ্যাট’ বসানোর পরিকল্পনা চলছে।
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে সরকার একদিকে বিনিয়োগ ও অর্থনৈতিক গতি ফেরানোর চেষ্টা করছে, অন্যদিকে রাজস্ব সংকট, উচ্চ মূল্যস্ফীতি, ঋণের চাপ ও দুর্বল আর্থিক খাতের বাস্তবতার সঙ্গে লড়াই করছে। এই বাস্তবতায় স
ঈদের আগে রপ্তানিকারকদের জন্য ৩ হাজার ১০০ কোটি টাকার বকেয়া নগদ প্রণোদনা পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প পেয়েছে ২ হাজার ৯০০ কোটি টাকা।
মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের আর্থিক প্রতারণার ঝুঁকি এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কোনো তৃতীয় পক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংক গ্রাহকদের প্লাস্টিকের ডেবিট ও ক্রেডিড কার্ডকে মেটাল কার্ডে রূপান্তর করতে নিষেধ করেছে বাংলাদেশ ব্যাংক।
রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে নিত্যপণ্যের দাম বাড়তে থাকায় চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। ডিমের দামের ঊর্ধ্বগতির পর এবার বেড়েছে পেঁয়াজ ও আদার দাম। একই সঙ্গে সবজির বাজারেও নেই স্বস্তি। সামান্য বৃষ্টি হলেই বাড়ছে দাম, ফলে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে।
টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
ছোট সঞ্চয়কারীদের স্বস্তি দিতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্কমুক্ত সীমা বাড়ানোর পরিকল্পনা করেছে সরকার। প্রস্তাব অনুযায়ী, ব্যাংকে সর্বোচ্চ ৫ লাখ টাকা আমানত থাকলে আর আবগারি শুল্ক দিতে হবে না।
চলতি মে মাসের প্রথম ১৩ দিনেই প্রবাসীরা মোট ১৭৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২১ হাজার ৩৯৫ কোটি টাকা।
পবিত্র ঈদুল আজহা ঘিরে কুরবানির পশুর দাম নির্ধারণ করেছে সরকার। এ বছর গরুর কাঁচা চামড়ার দর ঢাকার ভেতরে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (১৩ মে) সচিবালয়ে আয়োজিত এক সভা শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই নতুন দর ঘোষণা করেন। একই
দেশের বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় জ্বালানি সম্পদের সর্বোচ্চ ব্যবহার, গ্যাস অনুসন্ধান জোরদার এবং নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা। তাঁদের মতে, অতিরিক্ত আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থা জাতীয় অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। তাই দীর্ঘমেয়াদি
পাবনার রূপপুরে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিপাত্রে ইউরেনিয়াম লোডিং সম্পন্ন হয়েছে। বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটি চূড়ান্ত ধাপ। মঙ্গলবার (১২ মে) রূপপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারী ঠিকাদার সংস্থার পক্ষ থেকেপাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।