| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভুয়া ভেবে আসল ভ্যাট ইন্সপেক্টরকে মারধর

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভ্যাট নিবন্ধনের কাগজপত্র দেখতে চাওয়াকে কেন্দ্র করে ভ্যাট ইন্সপেক্টরকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে। এতে তার হাত ভেঙে গুরুতর আহত হয়েছেন তিনি।

বিস্তারিত...

নোয়াখালীতে চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫

নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে চুরি হওয়া তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১০ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এর আগে শনিবার রাতে উপজেলার ইসলামীয়া রোডের কৃষ্ণরামপুর এলাকায় এবং রোববার ভোরে পশ্চিম বদরীপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

নিরাপত্তা সপ্তাহ-২০২৬’ উদযাপন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

নিরাপদ বন্দর, সমৃদ্ধ দেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো ‘নিরাপত্তা সপ্তাহ-২০২৬’ উদযাপন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। রবিবার (১০ মে) সকালে বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেছেন বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ।

বিস্তারিত...

ক্রীড়া-সংস্কৃতির বিকাশে নতুন প্রকল্প নেওয়া হবে: দীপেন দেওয়ান

রাঙ্গামাটির প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করতে নতুন নতুন প্রকল্প নেওয়ার কথা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেছেন, পার্বত্য অঞ্চল থেকে ভবিষ্যতে আরও ঋতুপর্ণা চাকমা কিংবা রূপনা চাকমার মত খেলোয়াড় গড়ে তুলতে সরকার ক্রীড়া খাতে বিশেষ গুরুত্ব দেবে।

বিস্তারিত...

রাবিপ্রবিতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে উপাচার্যের সংবাদ সম্মেলন

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) সাম্প্রতিক আন্দোলন ও বিভিন্ন অভিযোগ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আতিয়ার রহমান। তিনি বলেছেন, গোষ্ঠীস্বার্থে বিশ্ববিদ্যালয়ে অরাজকতা সৃষ্টি করে শিক্ষার পরিবেশ নষ্ট করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিস্তারিত...

ফেনী সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি

ফেনীতে ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। সীমান্তে পুশইন, অবৈধ অতিক্রম ও চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১০ মে) সকালে ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিস্তারিত...

রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মী হত্যার প্রতিবাদে সাজেক সড়ক অবরোধ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনাছড়া এলাকায় ইউপিডিএফ কর্মী হেগেরা চাকমা ওরফে লেত্তবাপ (৪৯) নিহত হওয়ার প্রতিবাদে আগামী সোমবার (১১ মে) দীঘিনালা-বাঘাইছড়ি-সাজেক সড়কে আধাবেলা অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ।

বিস্তারিত...

মুখোশধারী ৪ সন্ত্রাসীর এক মিনিটেই শেষ কিলিং মিশন

চট্টগ্রামের রাউজানে যুবদলকর্মী নাসির উদ্দিন হত্যার জের ধরে মোহাম্মদ হাসান ওরফে রাজুকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে মুখোশধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে। মাত্র এক মিনিটের মধ্যেই পুরো হত্যাকাণ্ডের ‘মিশন’ শেষ হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও তদন্ত সংশ্লিষ্টরা।

বিস্তারিত...

ফটিকছড়িতে ধর্ষণ ও খুনের অভিযোগে আটক ১

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে ৩ ছেলে ও ১ মেয়ের জননী লাকি আকতারের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, গতকাল শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশের বিল থেকে গরু নিয়ে ফেরার পথে লাকি আকতারকে (৩৮) একা পেয়ে আক্রমণ করে তার ছেলের শ্বশুর ‘মোহাম্মদ সাবা’। সেখানে তাকে একা পেয়ে ধর্ষণের পর ঘটনা ধামাচাপা দিতে গলা টিপে হত্যা করে বিলে ফেলে রাখা হয়।

বিস্তারিত...

রাঙ্গামাটির প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম শুকনাছড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে হেগেরা চাকমা ওরফে লেত্তবাপ (৫০) নামে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এর এক কর্মী নিহত হয়েছেন। শনিবার (৯ মে) ভোরে মারিশ্যা-দীঘিনালা সড়কের জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহণের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনা ঘটে। লোহাগাড়া থানার ওসি মো. আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আরও এক বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। এ পর্যন্ত দুজন নিহতের খবর পাওয়া গেল। শুক্রবার (৮ মে) গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্তে এ গুলির ঘটনা ঘটে।

বিস্তারিত...

পতেঙ্গায় ১৫০০ লিটার অবৈধ পাম অয়েল জব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার লিটার অবৈধ ভোজ্যতেল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। জব্দ করা পাম অয়েলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫৫ হাজার টাকা। শুক্রবার (৮ মে) বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের গণসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

বিস্তারিত...

চাঁদপুরে ভিমরুলের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু

চাঁদপুর শহরের দক্ষিণ তরপুরচন্ডী এলাকায় নিজ বাড়ির বাগানে ফুলগাছের পরিচর্যা করতে গিয়ে ভিমরুলের কামড়ে ফরহাদ হোসেন সোহাগ (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

বেদে শিশুদের শিক্ষায় বেতনের সিংহভাগ দান করলেন হাসনাত আব্দুল্লাহ

সমাজের পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি সংসদ সদস্য হিসেবে পাওয়া প্রথম মাসের বেতনের সিংহভাগ বেদে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি হিসেবে দান করেছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪